Tuesday, June 23, 2026

India Team: শেফালি-স্মৃতির দুরন্ত ইনিংসের সুবাদে এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ জয় হরমনপ্রীতদের

Date:

Share post:

শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে টি-২০ (T-20) সিরিজের পর একদিনের (ODI) সিরিজও নিজেদের দখলে রাখল ভারতের (India) মহিলা দল। সোমবার লঙ্কানদের ১০ উইকেটে হারাল হরমনপ্রীত কৌরের দল। ৪ উইকেট নিয়ে ম‍্যাচের সেরা রেনুকা সিং। ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স ওপেনিং জুটি শেফালি ভর্মা এবং স্মৃতি মান্ধনার। এই জয়ের ফলে সিরিজে ২-০ এগিয়ে ভারতীয় দল।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৭৩ রান তোলে লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন আমা কাঞ্চনা। ভারতের হয়ে চার উইকেট নেন রেনুকা সিং। দুটি করে উইকেট নেন মেঘনা সিং এবং দীপ্তি শর্মা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১০ উইকেট অক্ষত রেখে জয় তুলে নেয় ভারতের ওপেনিং জুটি শেফালি ভর্মা এবং স্মৃতি মান্ধনা। ৭১ রানে অপরাজিত থাকেন শেফালি। ৯৪ রানে অপরাজিত স্মৃতি। থিরুশ কামিনি-পুনম রাউত, মেগ ল্যানি-রেচল হাইন্সের পর, মাত্র তৃতীয় মহিলা জুটি হিসাবে টেস্টে, একদিনের এবং টি-২০, তিন ফর্মাটেই শতাধিক রানের পার্টনারশিপ করার কৃতিত্ব গড়লেন শেফালি-স্মৃতি।

আরও পড়ুন:Jaspreet Bumrah: এজবাস্টনে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়ার পর বল হাতেও নতুন রেকর্ড গড়লেন বুমরাহ

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...