Tuesday, June 23, 2026

Jaspreet Bumrah: এজবাস্টনে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়ার পর বল হাতেও নতুন রেকর্ড গড়লেন বুমরাহ

Date:

Share post:

ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে নেমে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন যশপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah)। এজবাস্টন টেস্টে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়ার পর বল হাতেও নতুন রেকর্ড গড়লেন তিনি। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে বুমরাই হলেন ভারতের (India)সর্বোচ্চ উইকেট শিকারি। এই সিরিজে বুমরাহের উইকেট সংখ্যা হয়েছে ২১। এক্ষেত্রে যশপ্রীত বুমরাহ পিছনে ফেলে দিলেন ভুবনেশ্বর কুমারকে।

ইংল‍্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে এক ওভারে ২৯ রান তুলে ব্রায়ান লারার ১৮ বছরের পুরনো বিশ্বরেকর্ড আগে ভেঙেছেন বুমরাহ। বুমরাহই এখন টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে সব থেকে বেশি রান নেওয়া ব্যাটার। ব্যাট হাতে এই বিশ্বরেকর্ডের পর বল হাতেও নজির গড়েছেন তিনি। সিরিজে বুমরাহের উইকেট সংখ্যা হয়েছে ২১। এর আগে পযর্ন্ত ২০১৪ সালের সিরিজে ভুবনেশ্বর কুমার ১৯টি উইকেট নিয়েছিলেন। এত দিন পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কোনও ভারতীয় বোলারের সেটাই ছিল সর্বোচ্চ উইকেট সংখ‍্যা। কিন্তু এজবাস্টনে সেই রেকর্ড ভেঙে দিলেন ভারত অধিনায়ক।

আরও পড়ুন:Rishabh Pant: এজবাস্টনে অনন্য নজির গড়লেন পন্থ, ভেঙে দিলেন ৬৯ বছরের রেকর্ড

 

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...