Friday, June 26, 2026

Rishabh Pant: এজবাস্টনে অনন্য নজির গড়লেন পন্থ, ভেঙে দিলেন ৬৯ বছরের রেকর্ড

Date:

Share post:

একের পর এক রেকর্ড গড়েই চলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এজবাস্টনে ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ভারতীয় (India) এই উইকেটরক্ষক। দ্বিতীয় ইনিংসে ৫৭ রান করে আউট হন পন্থ। এই রান করতেই ভেঙে দিলেন ৬৯ বছর পুরনো রেকর্ড। প্রথম ইনিংসে ১১১ বলে ১৪৬ রান করেন পন্থ। দ্বিতীয় ইনিংসে ৫৭ রান করে আউট হন তিনি। দু’ইনিংস মিলিয়ে তাঁর মোট রান দাঁড়ায় ২০৩। আর এখানে ৬৯ বছরের রেকর্ড ভেঙে দেন তিনি। ভারতের কিপার-ব্যাটার হিসাবে এক টেস্টে এশিয়ার বাইরে সবথেকে বেশি রান করার রেকর্ডের মালিক হলেন পন্থ। টপকে গেলেন বিজয় মঞ্জরেকরকে।

এতদিন এশিয়ার বাইরে কোনও দেশে ভারতীয় উইকেটরক্ষক হিসাবে সর্বোচ্চ রান ছিল বিজয় মঞ্জরেকরের। ১৯৫৩-য় কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১৬১ রান করেছিলেন তিনি। এজবাস্টনে সেই রেকর্ড ভেঙে দিলেন পন্থ। দ্বিতীয় ইনিংসে ৫৭ রান করে আউট হন তিনি। দু’ইনিংস মিলিয়ে তাঁর মোট রান হল ২০৩।

আরও পড়ুন:Dutee Chand: ‘সিনিয়ররা আমাকে দিয়ে শরীর ম্যাসাজ করাত’, র‍্যাগিং নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন দ‍্যুতি

 

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...