Tuesday, June 2, 2026

Tarun Passed Away: আমার অতি আপনার জন, কিছু বলার ভাষা নেই

Date:

Share post:

 


সন্ধ্যা রায়, অভিনেত্রী

আমার স্বামী। আমি আর ওঁর সম্পর্কে কী বলব! আমার অতি আপনার জন। ভারতীয় হিন্দু নারীর কাছে তাঁর স্বামী কোন জায়গায় থাকে আপনারা জানেন। তাঁরা স্বামীর বাইরে কিছু জানেন না। আমার কাছেই উনি একসময় তাই ছিলেন। সেই আপন মানুষটা আজ আর নেই। তবে খুব অল্প কথায় বলব যে নিঁখুতমানের পরিচালক ছিলেন। একাধারে অত্যন্ত সহজ এবং অত্যন্ত কঠিনও। সহজ কথা,সহজ অভিনয় দিয়ে একটা গল্পকে কী স্টাইলে পরিবেশন করতে হয়। মানুষের ঘরের কাছের চরিত্র করে,তুলতে হয় ছবির চরিত্রগুলোকে সেটা ওঁনার নখদর্পণে ছিল।

দারুণ মানুষ ছিলেন। দারুণ ভাল কাজ করতেন। অনেক ছাত্রছাত্রীকে উনি অভিনয় শিখিয়েছিলেন। তাঁরা প্রত্যেকে নিজের পায় দাঁড়িয়েছে। মানুষের কাছে খুব জনপ্রিয় উনি। সবাই ওনাকে শ্রদ্ধা করেন, ভালবাসেন। উনি অনেকের কাছে অভিভাবকের মতোই ছিলেন।

উনি ওঁনারটা বলে বুঝিয়ে দিতেন। ওঁর স্টাইলটাই বলতেন। এরপর তাঁর মধ্যে থেকে যদি কোনও শিল্পীর নিজস্ব কোনও স্টাইল বেরিয়ে আসত উনি থামাতেন না। আমার ক্ষেত্রেও একইরকম ভাবেই কাজটা করতেন। বলে দিতেন কী চাইছেন, কতটা চাইছেন এরপর আমি যদি কখনও ওনার বলার ওপরে কিছু করে থাকি উনি থামাননি সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। আমার মতো করে করতে দিয়েছেন অবশ্যই সেটা ওঁনার ঠিকঠাক মনে হলে তবেই সেই পূর্ণ স্বাধীনতা উনি সবাইকে দিয়েছেন। আমি আর উনি কাজের ক্ষেত্রে একে অপরের পরিপূরক ছিলাম। খুব নির্ভর করতেন। শুধু যে আমার উপর তা নয় যাঁরা ওঁর সহকর্মী ছিলেন তাঁদের উপরেও খুব নির্ভরশীল ছিলেন। আমার কাছে উনি অনেক নতুন অভিনেতা-অভিনেত্রীদের দায়িত্ব দিতেন। আমাকে যতটুকু দিয়েছেন আমি সেটা যথাযথ ভাবে পালন করার চেষ্টা করেছি। উনি বলে দিতেন কী করতে হবে। আমি নিজেও নিজের মতো করে করেছি, উনি বাঁধা দেননি।

মৌসুমী থেকে মহুয়া বা দেবশ্রী দেবশ্রী শুরু করে তাপস, তাপস থেকে শুরু করে অয়ন সবাই এইভাবেই ওঁর ছত্রছায়ায় নিজেদের মেলে ধরতে পেরেছিল। তাঁদের ট্যালেন্ট সামনে এসছিল। তাঁরা প্রত্যেকে নাম করতে পেরেছিল। শুধু একজন ভালো মানুষই নন খুব রসিক মানুষ ছিলেন। সবার সঙ্গে সহজ সাবলীল সম্পর্ক গড়ে ফেলতে পারতেন। প্রতিটা বিষয় ওঁর নজর থাকত। কোন কিছু রেডি না করে শুটিংয়ে নামতেন না। সবটা আগে থেকে পরিকল্পনা করে তবে এগতেন।



Related articles

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...