বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। অর্থ দফতরের অধীন ট্রেজারি ব্যবস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,১ অগস্ট ২০০৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯-এর মধ্যে যাঁরা রাজ্য সরকারি পেনশন বা ফ্যামিলি পেনশন পেতেন কিন্তু বর্তমানে মৃত্যুর কারণে পেনশন বন্ধ হয়ে গিয়েছে, তাঁদের মনোনীত ব্যক্তি বা বৈধ উত্তরাধিকারীরা ওই সময়ের বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার জন্য বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র-সহ দ্রুত সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। আরও পড়ুন: বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর
Sponsored

অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহু পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীর পেনশন শুধুমাত্র লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে বন্ধ রয়েছে। তাঁদের অবিলম্বে নিজ নিজ ট্রেজারিতে জীবন প্রমাণপত্র জমা দিতে অথবা অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (ডিএলসি) আপলোড করতে বলা হয়েছে। এছাড়া যাঁরা আগে পশ্চিমবঙ্গের ট্রেজারি থেকে পেনশন নিতেন কিন্তু বর্তমানে কলকাতার বাইরে, অন্য রাজ্যে বা বিদেশে বসবাস করছেন, তাঁদের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনে তাঁদের বৈধ উত্তরাধিকারী বা নিকট আত্মীয়রা ট্রেজারি কিংবা সরকারি হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করে বকেয়া ডিএ বা পেনশন সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন।সরকারি বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্মচারীদের ই-সার্ভিস বুক সংক্রান্ত কাজও দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।এ ধরনের সমস্যার সমাধানে একটি হেল্পলাইন চালু করেছে রাজ্যের অর্থ দফতর। পেনশন, লাইফ সার্টিফিকেট বা বকেয়া ডিএ সংক্রান্ত কোনও সমস্যার ক্ষেত্রে পেনশনভোগীরা সরকারি হেল্পলাইন নম্বর ০৩৩-২২৫৩৫৪১৭-এ যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
10h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
11h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
11h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
11h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
13h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
