Saturday, April 4, 2026

Mamata Banerjee: বাড়ছে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা, আরও বসছে সিসি ক্যামেরা

Date:

Share post:

কড়া নিরাপত্তা বলয় টপকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়ার ঘটনার বিষয়ে রিপোর্ট তলব করল নবান্ন। এর পাশাপাশি বাড়ানো হল মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তাও। লালবাজার সূত্রের খবর, এই ধরনের অবাঞ্ছিত ঘটনা এড়াতে সোমবার থেকে আরও বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা। এদিন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে আরও ১৮ জন কনস্টেবল পাঠানো হয়েছে লালবাজার থেকে। কমপক্ষে আরও তিনটি পুলিশ পিকেট বসানোর পরিকল্পনা রয়েছে বাড়ির চারিদিকে। এছাড়াও বাড়ানো হচ্ছে সিসি ক্যামেরার সংখ্যাও।

প্রসঙ্গত, শনিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়ে এক সন্দেহভাজন ব্যক্তি। সূত্রের খবর, বাড়ির পাঁচিল টপকে অন্দরে ঢুকে পড়ে সে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ডিজি সিকিউরিটি বিবেক সহায়কে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সোমবার স্বরাষ্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিজি সিকিউরিটিকে নিয়ে নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্যসচিব। জানা গিয়েছে, ঘটনার নেপথ্যে গাফিলতি প্রমাণিত হলে নেওয়া হতে পারে শাস্তিমূলক ব্যবস্থা। এই ঘটনার প্রেক্ষিতে নবান্ন এবং মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর জেলা সফরেও নিশ্ছিদ্র করা হচ্ছে নিরাপত্তা।

এদিকে নিরাপত্তার বেড়াজাল এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ার জন্য ধৃত ব্যক্তিকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। সোমবার ধৃত ব্যক্তিকে হাজির করা হয় আদালতে। ১১ জুলাই পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ হেফাজতে তাকে জেরা করে জানতে চাওয়া হবে ঠিক কী উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করেছিল ওই ব্যক্তি। ৭ ঘণ্টা কী করছিল সে। ইতিমধ্যেই পরিচয় জানা গিয়েছে ধৃতের। নাম হাফিজুল মোল্লা। বয়স ৩২। বাড়ি হাসনাবাদের আশারিয়া নারায়ণপুর গ্রামে। বাড়িতে রয়েছেন কৃষিজীবী বাবা, মা, স্ত্রী ও শিশুকন্যা। পরিবার এবং এলাকাসূত্রে জানা গিয়েছে, হাফিজুল আদতে একজন ট্যাক্সিচালক। কিন্তু বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিল সে। দিন সাতেক আগে কলকাতায় ট্যাক্সি চালাতে এসে ছেলে এমন কাণ্ড ঘটিয়ে বসায় হতবাক বাবা-মা। লজ্জিত পরিবার। হাফিজুলের ভাই জানালেন, এর আগেও নবান্নে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাকে আটকায়।

আরও পড়ুন- তথাকথিত বামপন্থী বিজ্ঞদের জন্য শেষযাত্রাতেও স্বস্তি পেলেন না তরুণ মজুমদার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...