Friday, April 3, 2026

অফলাইনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা: সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চেও

Date:

Share post:

অনলাইনে পরীক্ষার দাবিতে লাগাতার বিক্ষোভ দেখিয়ে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় পরীক্ষা অফলাইনেই হওয়ার পক্ষে রায় দিল ডিভিশন বেঞ্চ। এর আগেই একই রায় দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চও। মঙ্গলবার, সেই রায়কে বহাল রাখে বিচারপতি কৌশিক চন্দ ও বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।

পরীক্ষা নিয়ে কোনও অভিযোগ থাকলে, তা পরীক্ষা নিয়ামককে জানাতে হবে বলে বলেও রায়ে বলে আদালত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) স্নাতক স্তরের চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার পরেই বিক্ষোভ শুরু হয়। পড়ুয়াদের অভিযোগ, প্রায় ৬ মাস কোনও ক্লাসই হয়নি। সে কারণে সিলেবাস (Syllabus) শেষ হয়নি। তাই অনলাইনে পরীক্ষা নেওয়া হোক। কিন্তু হাইকোর্টের ডিভিশন (High Court) বেঞ্চ রায়ে জানিয়ে দেয়, পরীক্ষা অফলাইনেই হবে। এর আগে অফলাইন (Offline) পরীক্ষার পক্ষেই রায় দেয় সিঙ্গেল বেঞ্চ। তারপর পড়ুয়ারা ডিভিশন বেঞ্চে আবেদন জানান। তবে, অফলাইন পরীক্ষার পক্ষে রায়ই দিল আদালত।


Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...