Monday, April 6, 2026

৩ বিধায়কের লেটারহেডে প্রাথমিকে নিয়োগের সুপারিশ! রায়দান স্থগিত হাইকোর্টে

Date:

Share post:

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নয়া বিতর্ক। ৩ বিধায়কের লেটারহেডে সুপারিশের চিঠি। অভিযোগ, শুভ্রাংশু রায় (Subhranshu Roy) বিধায়ক থাকাকালীন তাঁর লেটারহেডে প্রাথমিকে শিক্ষক হিসেবে নিয়োগ করার জন্য সুপারিশ করা হয়েছিল ৷ তবে, যাঁদের নাম সুপারিশ করা হয়, তাঁরা কেউই ২০১৪-র টেট (TET)-এ উত্তীর্ণ হতে পারেননি ৷ শুভ্রাংশু ছাড়াও অখিল গিরি (Akhil Giri) ও অসীম মাজি (Asim Maji)-র লেটার হেডেও দীর্ঘ তালিকা তৈরি করে সুপারিশ করা হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি মামলা দায়ের করেন বিজেপির (BJP) আইনজীবী নেতা তরুণজ্যোতি তিওয়ারি৷ মঙ্গলবার, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে ওই মামলাটির শুনানি হয় ৷ তবে রায়দান স্থগিত রেখেছে আদালত।

প্রাথমিক শিক্ষক নিয়োগে ইতিমধ্যেই সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এদিনের মামলায় অভিযোগ করা হয়, বিধায়করা প্রাথমিকে চাকরি প্রার্থীদের জন্য নিজেদের লেটার হেডে নাম লিখে সুপারিশ করেছেন। তিন বিধায়কের প্যাডে লেখা চিঠি আদালতে জমা দেওয়া হয়েছে। সুপারিশের নথি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জমা দেওয়া হয়েছে। রায়দান স্থগিত রেখেছে হাইকোর্ট।



Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...