Friday, June 26, 2026

Dooars: তরুণ মজুমদারের প্রয়াণে শোকের ছায়া মেটেলি বাজারে

Date:

Share post:

প্রয়াত হয়েছেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar)। শোকস্তব্ধ বাংলা সিনে দুনিয়া। শুধু অনুরাগীদের মধ্যেই নয়, শোকের ছায়া তাঁর মেটেলি বাজারের আত্মীয়ের বাড়িতেও। একসময় তরুণ মজুমদারের বাবা বীরেন্দ্র কুমার খাসনবিশ মেটেলি তে থাকতেন বলে জানা যায়। তিনি ছিলেন মেটেলি উচ্চ বিদ্যালয়ের (Meteli High School) অন্যতম প্রতিষ্ঠাতা। পরিচালকের ছোট ভাই অরুণ খাসনবিশ মেটেলি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন। ২০১৮ সালে তিনি মারা যান। প্রায় বছর পাঁচেক আগে তরুণ মজুমদার তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে মেটেলি বাজারের বাড়িতে গিয়েছিলেন। বর্তমানে মেটেলির ওই বাড়িতে তরুণ মজুমদারের খুড়তুতো ভাই শৈবাল খাসনবিশ এবং ওনার দিদি সোনালী খাসনবিশ থাকেন। পরিচালকের প্রয়াণে ভেঙে পড়েছেন খুড়তুতো ভাই শৈবাল খাসনবিশ । তিনি বলছেন একজন অভিভাবককে হারালাম। কলকাতায় একসঙ্গে থাকতেন সকলে। অনেক স্মৃতি জড়িয়ে আছে তরুণ মজুমদারের সাথে বলছেন তিনি। তাঁর চলে যাওয়া এভাবে মেনে নিতে পারছে না পরিবার। বারবার তাই স্মৃতিচারণায় ফিরে আসছে তরুণ মজুমদারের নাম।



 

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...