Tuesday, June 23, 2026

Weather update: মিলল স্বস্তি! বৃহস্পতিবার থেকে ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে

Date:

Share post:

উত্তরবঙ্গ ভাসছে, দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির আকাল- গত কয়েকদিন ধরে গরমের জেরে নাকাল দক্ষিণবঙ্গবাসী । এবার স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস (Weather department)। আগামী বৃহস্পতিবার থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গে ।

এই সপ্তাহেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আবহাওয়ার (Weather Forecast) আমূল-পরিবর্তন হতে চলেছে । ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপরে থাকা নিম্নচাপ অক্ষরেখার জন্যই আবহাওয়ায় এই পরিবর্তন আসতে চলেছে বলে মনে করছে হাওয়া অফিস। আজ বিকেলের পর অন্তত ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণও। পাশাপাশি বৃষ্টির দাপটও যথেষ্টই বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather department)। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে এই মুহূর্তে একটা নিম্নচাপ (Depression)রয়েছে। যার অবস্থান উত্তর ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ড। অন্যদিকে, অক্ষরেখা চলে গেছে সিদ্ধি, ঝাড়সিগুড়া, তারপর পূর্ব-মধ্য বঙ্গোপসাগর। এই দুটো রাজ্যের দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম অংশে পড়ছে। কলকাতা ও শহরতলিতে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। টানা বৃষ্টির পরিবর্তে দফা দফায় ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে। পরিস্থিতির বদল হবে ৭ জুলাইয়ের পর থেকে। তখন বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী ৭, ৮, ৯, ১০ জুলাই এই চারদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

অফলাইনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা: সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চেও

গত কয়েকদিন ধরে কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া থাকছে । তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। বিশেষ করে দিনের বেলা, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চরম অস্বস্তিতে কাটাতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে। আজ সকাল থেকে মেঘলা আকাশ, শহরের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। রাজ্যে বর্ষা আগেই প্রবেশ করেছে। তবে দক্ষিণবঙ্গের অবস্থা তেমন ছিল না। সেখানে বর্ষা ঢুকেছে আরও কিছুটা সময়ের পরে। দিন কয়েক উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলেছে যদিও তার ছিটেফোঁটাও দেখা যায় নি দক্ষিণবঙ্গে।



Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...