Tuesday, June 23, 2026

‘শোষণকে প্রশ্রয় দেয় ভারতীয় সংবিধান’! বিতর্কিত মন্তব্য কেরলের মন্ত্রীর

Date:

Share post:

ভারতের সংবিধান নিয়ে বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোণামে কেরলের মৎস মন্ত্রী সাজি চেরিয়ান। সিপিআইএমের পিনারাই সরকারের মন্ত্রীসভার এই ৫৭বছর বয়সি মন্ত্রীর দাবি, সাধারণ মানুষকে লুঠ করতে সাহায্য করে ভারতীয় সংবিধান। বলার অপেক্ষা রাখে না তাঁর এই মন্তব্যে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে।

যে সাংবিধানিক কাঠামোর ওপর রাষ্ট্রীয় ব্যবস্থা দাঁড়িয়ে রয়েছে কার্যত তার ওপর ও সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার নিয়ে প্রশ্ন ছুঁড়ে কেরলের ওই মন্ত্রী বলেন, আমরা সবাই বলি আমাদের সংবিধান সুন্দরভাবে লেখা হয়েছে। কিন্তু এমন ভাবে লেখা হয়েছে যা সাধারণ মানুষকে লুঠ করতে সাহায্য করে। ব্রিটিশদের নির্দেশানুযায়ী সংবিধান তৈরি করেছে ভারত।

কেরলের মৎস মন্ত্রীর বক্তব্যে ক্ষোভ উঠে এসেছে মোদি সরকার ও পূঁজিপতিদের বিরুদ্ধেও। তিনি বলেন, ভারত এমন এক দেশ যে দেশ শ্রমিকদের বিক্ষোভ অনুমোদন করে না। কারণ ভারতীয় সংবিধান। এটা এমন এক সংবিধান যা শ্রমিক-শোষণকে প্রশ্রয় দেয়। দেশে আম্বানী-আদানী সহ পূঁজিপতিদের এত বাড়বাড়ন্তের কারণও এই সংবিধান। মোদি সরকার যা সিদ্ধান্ত নেয় তা পূঁজিবাদীদের স্বার্থ ভেবেই। শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিকের কথা বলতে পারেন না। এমনকী তারা আদালতে গেলেও রায় যাবে পূঁজিপতিদের পক্ষে। সিপিআইএম সরকারের এই মন্ত্রীর বক্তব্যে শুরু হয়েছে দেশজুড়ে সমালোচনার ঝড়।


Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...