Saturday, April 4, 2026

বিমানবন্দর ও বড়বাজার থেকে প্রায় দেড় কোটি টাকার বেআইনি সোনা উদ্ধার

Date:

Share post:

ফের একবার বিপুল পরিমাণ বেআইনি সোনা উদ্ধার করল শুল্ক দফতর । বিদেশ থেকে এই সোনা পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল বলে জানা গিয়েছে।  পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে সেই সোনা। যদিও দুটি আলাদা জায়গা থেকে এই সোনা উদ্ধার করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গতকাল কলকাতা বিমানবন্দরে।এক ভারতীয় যাত্রী সহ বাংলাদেশ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বহুমূল্যের সোনা উদ্ধার করে শুল্ক দফতর। এরপর বড়বাজার এলাকায় অভিযান চালিয়েও উদ্ধার করা হয় বিরাট অঙ্কের বেআইনি সোনা।শুল্ক দফতরের আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়েছিলেন যে বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীরা সোনা পাচার করার ছক কষেছে। সেই অনুযায়ী তল্লাশি চালাতেই এক দুবাই ফেরত ভারতীয় যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয় ১০ লক্ষ ৭৮ হাজার ১২৮ টাকা মূল্যের সোনা।

অন্যদিকে বাংলাদেশ থেকে আসা এক যাত্রীর কাছ থেকেও উদ্ধার করা হয় ৪০ লক্ষ ৩২ টাকা দামের সোনা। প্রায় ৫০ লক্ষেরও বেশি মূল্যের সোনার বিস্কুট শুধু কলকাতা বিমানবন্দর থেকেই উদ্ধার করেন শুল্ক দফতরের আধিকারিকরা।

ওইদিনই রাতে বড়বাজারে অভিযান চালিয়ে এক বাংলাদেশীর কাছ থেকে প্রায় ৮৮ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করেন তাঁরা। বাংলাদেশ থেকে বড়বাজারে বেআইনি সোনা এনে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ।পুলিশের বক্তব্য, বর্তমানে কলকাতা শহরকে পাচারকারীরা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে।এত সোনা কেন নিয়ে যাওয়া হচ্ছিল? কোন রুটে আনা হয়েছে এই সোনা? আর কারা জড়িত এই পাচারচক্রে? এই প্রশ্নগুলিরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...