Friday, April 3, 2026

ফের ধাক্কা শেয়ারবাজারে, ১০০ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৩,১৩৪.৩৫ (⬇️ -০.১৯%)
🔹নিফটি ১৫,৮১০.৮৫ (⬇️ -০.১৫%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে যুদ্ধ পরিস্থিতিতে গুরুতর রক্তক্ষরণের পর মাঝে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও ফের ধাক্কা খেল বাজার। মঙ্গলবার নিম্নমুখী হলো সেনসেক্সের সূচক। এদিন শুরুতে কিছুটা ঊর্ধ্বমুখী হলে দিনের শেষে ধাক্কা খায় বাজার। ১০০ পয়েন্ট নামে সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি নেমেছে ২৪ পয়েন্ট। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১০০.৪২ পয়েন্ট বা -০.১৯ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৩,১৩৪.৩৫। এনএসই নিফটি (NSE Nifty) -২৪.৫০ পয়েন্ট বা -০.১৫ শতাংশ নেমে হয়েছে ১৫,৮১০.৮৫।


Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...