Thursday, June 25, 2026

ফের শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত এক ব্যবসায়ী

Date:

Share post:

ফের শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যবসায়ীর। মঙ্গলবার সকালে ট্যাংরায় ওই ব্যবসায়ীর দোকানে আচমকা আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে দোকানের শাটারে হাত দিয়ে দেন তিনি। সেখানেই ওই ব্যবসায়ী বিদ্যুৎস্পৃষ্ট হন।তাঁকে দ্রুত উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যবসায়ীর স্ত্রীর অভিযোগ, দোকানের সামনে থাকা পোস্টার থেকে আগুনের ফুলকি বেরিয়েই এই দুর্ঘটনাটি ঘটে। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু ঘটে।


আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে নবান্নে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি


জানা গেছে, মৃত ব্যবসায়ীর নাম বান্টি হালদার ওরফে পচা। বয়স ৩৫।পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ যখন এই ঘটনা ঘটে, বান্টি তাঁর পুলিন খাটিক রোডের খাবারের দোকানে রান্নার জোগাড় করছিলেন। আচমকাই সিলিন্ডার ফেটে আগুন লেগে যায় দোকানে। জল ঢেলে সেই আগুন নেভানোর চেষ্টা করছিলেন বান্টি বং তাঁর সঙ্গীরা। এই সময়েই দোকান থেকে বেরতে গিয়ে লোহার শাটারের ফ্রেমে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন বান্টি।


যদিও পুলিশের দাবি মানতে নারাজ মৃতের স্ত্রী। তাঁর দাবি, দোকানের সামনে দু’টি ল্যাম্পপোস্ট রয়েছে। তার মধ্যে একটিতে ফিডার বক্স রয়েছে। এদিন সকালে সেই ফিডার বক্স স্পার্ক বা বিদ্যুতের ঝলকানি দেখা যায়। পরিস্থিতি বুঝে ওঠার আগেই সেখান থেকে দোকানের ভিতরে আগুন ছড়িয়ে পড়ে। বাঁচতে তড়িঘড়ি দোকান থেকে বেরতে গিয়ে ল্যাম্পপোস্টে হাত দিয়ে ফেলেন বান্টি। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হন।


Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...