Sunday, June 14, 2026

Aishwarya Rai Bachchan :  ‘নন্দিনী’-র বেশে প্রতিহিংসার সুন্দর মুখ ঐশ্বর্য্য রাই বচ্চন

Date:

Share post:

অপেক্ষার অবসান, প্রকাশ্যে এলেন নন্দিনী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan )। আগামী ছবি ‘পোনিয়িন সেলভান-১’-এর (Ponniyin Selvan 1) প্রথম লুক প্রকাশ্যে আসতেই অভিষেক পত্নীর রূপের ঝলক ছড়িয়ে পড়ল নেট মাধ্যমে।

দীর্ঘদিন ধরে পিরিওডিক ড্রামা ‘পোনিয়িন সেলভান-১’-এর (Ponniyin Selvan 1) অপেক্ষায় ছিলেন দর্শক। গত ৩ জুলাই  ‘লাইকা প্রোডাকশন’-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয় টিজার। সদ্য মুক্তি পেয়েছিল এই ছবির পোস্টার। আর এবার ‘নন্দিনী’-র বেশে ঐশ্বর্য্য রাই বচ্চনের লুক প্রকাশ করা হয়েছে নেটমাধ্যমে। সঞ্জয় লীলা বনসালির ছবি ‘হাম দিল দে চুকে সনম’ – এ (Hum Dil De Chuke Sanam ) প্রথম নন্দিনী হয়ে উঠেছিলেন বিশ্বসুন্দরী। এরপর কেটে গেছে বহু বছর, নানা চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন ঐশ্বর্য্য রাই বচ্চন । এবার অভিনেত্রীর প্রিয় পরিচালক মণিরত্নমের (Maniratnam) পিরিওডিক ড্রামাতে এক অন্য ভূমিকায় আসতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন। আজ প্রযোজনা সংস্থার তরফ থেকে ট্যুইট করে প্রকাশ করা হয়েছে ঐশ্বর্য্য রাই বচ্চনের লুক। ক্যাপশানে লেখা হয়েছে, “প্রতিহিংসারও একটা সুন্দর মুখ থাকে। দেখা হোক নন্দিনীর সঙ্গে, পাজুভোর-এর রানি।”

প্রসঙ্গত, ‘পোনিয়িন সেলভান-১’ ছবিতে দ্বিতীয়বার একসঙ্গে দেখা যাবে ঐশ্বর্যা রাই বচ্চন ও দক্ষিণী অভিনেতা বিক্রমকে, প্রথম কাজ ‘রাবণ’ ছবিতে। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের একটি উত্তাল সময়ের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে ‘পোনিয়িন সেলভান-১’ ।ছবিটির শ্যুটিং শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বরে। কিন্তু করোনা মহামারীর কারণে ২০২০ সালে শ্যুটিং বন্ধ হয়ে যায়। মণি রত্নমের সঙ্গে ঐশ্বর্যার এটি চতুর্থ ছবি। পরিচালক তাঁর পছন্দের অভিনেত্রীকে বরাবরই এক্সপেরিমেন্টাল লুকে দর্শকের সামনে আনতে পছন্দ করেন। এবার প্রতিহিংসার সুন্দর মুখ হয়ে ঐশ্বর্য রাই বচ্চন কতটা দর্শকের প্রিয় নন্দিনী হয়ে উঠতে পারেন সেটাই দেখার।


Related articles

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...