Tuesday, March 17, 2026

বাংলায় বিনিয়োগে বাধা হয়ে দাঁড়াচ্ছে কেন্দ্র, অভিযোগ আমেরিকা নিবাসী বাঙালি বিনিয়োগকারীর

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে শিল্পদ্যোগ নিয়ে গ্লোবাল বিজনেজ সামিট করে আসছেন। যেখানে দেশ-বিদেশের নামি শিল্পপতিরা বিনিয়োগের ইচ্ছাপ্রকাশ করেন। বিনিয়োগও করেন। কিন্তু এবার সেখানেও চক্রান্ত কেন্দ্রের। সুদূর লাস ভেগাস থেকে মোদি সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন প্রবাসী এক বাঙালি বিনিয়োগকারী। এই মর্মে তিনি রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী অমিত মিত্রের কাছে অভিযোগ করেছেন।

মার্কিন মুলুকের বাঙালি বিনিয়োগকারী ডাঃ দীপক নন্দী মেডিক্যাল ব্যাক অফিস অ্যান্ড প্রসেসিং মেডিক্যাল ডকুমেন্টস-এর অফিস বাংলাতেও চালু করতে উদ্যোগী। যেখানে অনেক কর্মসংস্থান হতে পারে। কিন্তু দীপক নন্দীর অভিযোগ, বাংলায় তাঁর উদ্যোগের জন্য কেন্দ্রীয় সরকারের কোনও রকম সাহায্য পাচ্ছে না।

জানা গিয়েছে, লাস ভেগাসে অনুষ্ঠিত নর্থ আমেরিকান বেঙ্গলি কনভেনশনে মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রকে সামনে পেয়ে এই চাঞ্চল্যকর অভিযোগ করেন ডাঃ নন্দী।

এমন অভিযোগ পাওয়ার পর অমিত মিত্র ডাঃ নন্দীকে অনুরোধ করেন, নিউইয়র্কে নিযুক্ত ভারতের কনসাল জেনারেল এবং নয়াদিল্লির মার্কিন দূতাবাসে বিষয়গুলি বিস্তারিত জানানো যেতে পারে। এই কনসাল জেনারেলও বাণিজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন।


spot_img

Related articles

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...