Saturday, June 20, 2026

উলটপুরাণ! ৩৩ মাসের না পড়ানোর টাকা ফিরিয়ে দিলেন অধ্যাপক

Date:

Share post:

করোনাকালে শিক্ষক শিক্ষিকারা প্রায় তিন বছর ধরে ছাত্র-ছাত্রীদের না পড়িয়েই শিক্ষকরা মাসের পর মাস বেতন পেয়েছেন। অতিমারিকালে শিক্ষকদের নিয়ে এমন ভূরি ভূরি অভিযোগ উঠেছে। সেই সময়ই ব্যতিক্রমী দৃষ্টান্ত তৈরি করলেন বিহারের মুজফফরপুরের নীতীশ্বর কলেজের সহকারী অধ্যাপক লালন কুমার।

আরও পড়ুন:মন্ত্রীদের বিদ্রোহের জেরে অবশেষে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

অতিমারিকালে তিনিও না পড়িয়েই পেয়েছেন বহু অর্থ। ২ বছর ৯ মাসে মোট ২৩ লক্ষ ৮২ হাজার টাকা বেতন পেয়েছিলেন তিনি। কিন্তু সে টাকা ঘরে তোলেননি অধ্যাপক লালন কুমার। বিবেকের দংশনের জেরে তা ফিরিয়ে দিলেন কলেজ কর্তৃপক্ষের হাতে। রেজিস্ট্রারের হাতে ‘না পড়িয়ে বেতন বাবদ’ গোটা টাকাটাই তুলে দিয়েছেন লালন।তাঁর এই মহানুভাবকেই ধন্য ধন্য করছেন সকলে।

লালন বলেন, “ছাত্রছাত্রীদের না পড়িয়ে এত দিন ধরে বেতন নিয়ে গিয়েছি। কিন্তু কোথাও যেন সেই বেতন নিতে বিবেকে বাধছিল। এমনকি অনলাইন ক্লাস হলেও খুব সামান্য পড়ুয়াই উপস্থিত ছিলেন। যদি আমি না পড়িয়েই শুধু মাসের পর মাস বেতন নিয়ে যাই আগামী পাঁচ বছর ধরে, তা হলে আমার শিক্ষাকে গলা টিপে হত্যা করার শামিল হবে!”
তিনি আরও জানান, তিনি যখন বেতন ফেরানোর প্রস্তাব কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, তাঁরা খুব অবাক হয়েছিলেন। শুধু তাই-ই নয়, এই টাকা নিতে ইতস্ততবোধ করছিলেন তাঁরা। কিন্তু লালন তাঁদের বুঝিয়ে বলেন এবং কেন এই বেতন তিনি নিতে চাইছেন না, সেই কারণ ব্যাখ্যা করার পরে অবশেষে কলেজ কর্তৃপক্ষ তাঁর প্রস্তাব মানতে রাজি হন। লালনের এই পদক্ষেপে বিহারের শিক্ষামহলে শোরগোল পড়ে গিয়েছে।


 


Related articles

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...