Saturday, June 20, 2026

মন্ত্রীদের বিদ্রোহের জেরে অবশেষে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

Date:

Share post:

গত কয়েকদিন ধরেই ব্রিটেনের(Briten) রাজনীতিতে ডামাডোল চরম আকার নিয়েছিল। জনসনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগ করেছিলেন ৪০ জন মন্ত্রী এহেন পরিস্থিতির মাঝে প্রবল চাপের মুখে পড়ে এবার ইস্তফা দিতে চলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন(Boris Jonson)। সংবাদমাধ্যম সূত্রের খবর, দলের অভ্যন্তরে প্রবল বিদ্রোহের জেরে চাপে পড়ে ইস্তফা(Resign) দিতে বাধ্য হলেন তিনি।

সম্প্রতি ক্রিস পিনচার ইস্যুতে দলের অন্দরেই বেনজির বিক্ষোভের মুখে পড়েছেন বরিস। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন মঙ্গলবার প্রধানমন্ত্রীর ভূমিকায় প্রশ্ন তুলে ইস্তফা দেন ব্রিটেনের স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ ও অর্থ দপ্তরের প্রধান ঋষি সুনক (Rishi Sunak)। তারপর থেকে পদত্যাগের হিড়িক পড়ে যায় বরিসের মন্ত্রিসভায়। এখন পর্যন্ত বরিসের বিরুদ্ধে তোপ দেগে পদত্যাগ করেছেন চল্লিশ জন মন্ত্রী। এই পরিস্থিতিতে বিশ্লেষকদের একাংশের দাবি, এই অবস্থা চললে সরকার চালানো অসম্ভব হয়ে পড়ত। ফলে সাধারণ নির্বাচন ছাড়া আর কোনও উপায় থাকত না। এদিন সকাল পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে সরতে নারাজ ছিলেন বরিস। অবশেষে দলের অন্দরের চাপে মাথা নোয়ালেন তিনি। তবে বরিস পদত্যাগ করলেও পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা এখনও নিশ্চিত নয়। সূত্রের খবর, আপাতত কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে অক্টোবর পর্যন্ত দায়িত্ব সামলাবেন বরিসই।


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...