Saturday, June 20, 2026

NRS-এ বিরল অস্ত্রোপচার, পৃথক হল ১৮দিনের যমজ ভাই

Date:

Share post:

১৮ দিনের দুই সদ্যোজাত। হাত-পা-মাথা পৃথক হলেও জুড়েছিল পেট। ফলে দু’টি শরীরকে কোনওভাবেই আলাদা করা যাচ্ছিল না। এই ধরনের শিশুর জন্ম কোনও নতুন ঘটনা নয়। তবে সফল অস্ত্রোপচারে দু’টি শিশুকে আলাদা করে দেওয়ার ঘটনা অবশ্যই বিরল। এই বিরল ঘটনারই সাক্ষী হয়ে রইল নীলরতন সরকার মেডিক্যাল কলেজের (NRSMC) পেডিয়াট্রিক সার্জারি বিভাগ।

ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পরে দেখা যায়, জুড়ে আছে দুই সদ্যোজাতর লিভার। তবে হৃদযন্ত্রে কোনও প্রভাব পড়েনি। বৃহস্পতিবার, সার্জনদের দক্ষ হাতে পৃথক করে দেওয়া হল জোড়ালাগা লিভার। শল্যচিকিৎসকরা দু’টি টিমে ভাগ হয়ে অপারেশন করলেন প্রায় ঘণ্টা তিনেক ধরে। হাসি ফুটল যমজ (Twins) সন্তান নিয়ে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) থেকে আসা বাবা-মায়ের মুখে। অপারেশনের পরে দু’টি শিশুর অবস্থাই স্থিতিশীল বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

চিকিৎসকদের কথায়, সাধারণত একটি ভ্রূণ থেকে জন্ম হয় একটি শিশুরই। তবে একটি ভ্রূণ দু’টি ভাগে বিভক্ত হয়ে গেলে হতে পারে যমজ সন্তান। কিন্তু ভ্রূণ ভাগ হওয়ার সময়ে সম্ভবত বিপত্তি ঘটেছিল এক্ষেত্রে। ফলে জন্ম নিয়েছে কনজয়েন্ট টুইন। অস্ত্রোপচারের সময় তাই নেওয়া হয়েছিল যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা। অপারেশন মেশিন এবং ভেন্টিলেটরের আলাদা ব্যবস্থা করা হয়েছিল দু’টি শিশুর জন্য। রক্তপাত এড়ানোর জন্যও ছিল বিশেষ ব্যবস্থা। আপাতত সুস্থ আছে দুই খুদে।

আরও পড়ুন- টাকার বিনিময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে শুটিং-য়ের চেষ্টা! কাঠগড়ায় এসএফআই-এর

 

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...