Monday, June 1, 2026

Rohit Sharma: রবিবার তৃতীয় টি-২০ ম‍্যাচে অন‍ন‍্য নজিরের সামনে দাঁড়িয়ে রোহিত, ছুঁয়ে ফেলতে পারেন পন্টিংকে

Date:

Share post:

রবিবার নট‍িংহ‍্যাম ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে তৃতীয় টি-২০ (T-20) ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল (India Team)। শনিবার দ্বিতীয় টি-২০ ম‍্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের দখলে করে নিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। আর রবিবার জিতলে এই সিরিজে ইংল‍্যান্ডকে হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার। আর এই ম‍্যাচেই অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক। এই ম‍্যাচে জিতলেই স্পর্শ করবেন রিকি পন্টিংয়ের বিশ্বরেকর্ড।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় নিশ্চিত করে শনিবারই বিরাট কোহলিকে ছুঁয়েছেন ভারত  অধিনায়ক। কোহলির পর দ্বিতীয় অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে টি-২০ সিরিজে হারানোর নজির গড়েছেন হিটম‍্যান। ভারতের অধিনায়ক হিসাবে শনিবার পর্যন্ত টানা ১৯টি ম্যাচে জয় পেয়েছেন রোহিত। ইংরেজদের তৃতীয় টি-২০ ম্যাচে ভারত হারালেই, রোহিত  অধিনায়ক হিসাবে টানা ২০টি আন্তর্জাতিক ম্যাচ জয়ের নজির গড়বেন। আর এইক্ষেত্রে ছুঁয়ে ফেলবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে। ২০০৩ সালে এই নজির গড়েছিলেন পন্টিং। যা এখনও কোনও দেশের কোনও অধিনায়ক স্পর্শ করতে পারেননি।

আরও পড়ুন:MS Dhoni: টিম ইন্ডিয়ার সাজঘরে ধোনি, ইশান কিষানদের দিলেন পরামর্শ, ছবি শেয়ার বিসিসিআইয়ের

 

Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...