Thursday, March 26, 2026

Corona: দেশে একদিনে মৃত ৪২, উদ্বেগ বাড়িয়ে ভারতে মিলল নয়া সাব ভ্যারিয়েন্ট 

Date:

Share post:

করোনা (Corona) নিয়ে উদ্বেগ কমছে না। গত ২৪ ঘণ্টায় দেশে মোট মৃত্যু ৪২ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের(Central Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু ৫ লক্ষ ২৫ হাজার ৪২৮ জনের। এর মাঝেই চিন্তা বাড়িয়ে দেশে মিলল নয়া ভ্যারিয়েন্ট – এর (New Varient) হদিশ।

করোনা নিয়ে কিছুতেই যেন নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমণের সংখ্যা ১৮ হাজার ২৫৭। ভারতের সক্রিয় সংক্রমণের সংখ্যা বর্তমানে ১.২৮ লাখ। যা মোট সংক্রমণের ০.৩০ শতাংশ। দৈনিক পজিটিভিটির হার ৪.২২ শতাংশ। ভারতে সংক্রমণের মোট সংখ্যা ৪ কোটি ৩৬ লক্ষ ২২ হাজার ৬৫১ । চতুর্থ ঢেউয়ের যে আশঙ্কা করা হচ্ছিল এই মুহূর্তে দেশের সার্বিক পরিস্থিতি যেন সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বুস্টার ডোজে অনীহা করোনা সংক্রমণের অন্যতম বড় কারণ। পাশাপাশি সুস্থতার হারও চোখে পড়ার মতো। সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ১৪,৫৫৩ জন সুস্থ হয়েছেন। ভারতের করোনা টিকাকরণ অভিযানে এখনও অবধি মোট ১৯৮ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য ৩.৭৪ কোটিরও বেশি প্রথম ডোজ এবং ২.৫১ কোটির বেশি দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। সরকারি মতে, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ৬.০৬ কোটির বেশি প্রথম ডোজ এবং ৪.৯৫ কোটির বেশি দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।


Related articles

IPL: শোকের আবহে আড়ম্বরহীন বোধন, ফাইনালের দিন জমকালো আয়োজন

আড়ম্বরহীন বোধন আইপিএলের(IPL)। জাঁকজমকপূর্ণ উদ্বোধনের বদলে শোক ও শ্রদ্ধার পরিবেশেই শুরু হচ্ছে আইপিএলের। গত বছরে চিনাস্বামীতে (Chinaswami) মর্মান্তিক...

পদ্মায় বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪! চলছে উদ্ধারকাজ

বাংলাদেশে (Bangladesh) পদ্মা নদীতে (Padma river) ভয়াবহ দুর্ঘটনা! ফেরিতে ওঠার আগেই নদীতে তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনার জেরে...

খারাপ আবহাওয়ার জের, অবতরণ করতে না পেরে কলকাতার আকাশে চক্কর মুখ্যমন্ত্রীর বিমানের

তুমুল বৃষ্টি। খারাপ আবহাওয়া। কলকাতা বিমানবন্দরে অবতরণে দেরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমানের। বৃহস্পতিবার, ৩টে ৩৯ মিনিটে...

একদিনে ৭২ কোটি ভিউ! ‘স্পাইডার ম্যান’ ট্রেলার প্রকাশ্যে আসতেই তুঙ্গে মার্ভেল ভক্তদের উন্মাদনা

পুরোনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র (Spider-Man: Brand New Day)। টম হল্যান্ড (actor...