Friday, June 26, 2026

India-Pakistan Match: বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, একমাস আগেই বিক্রি হাইভোল্টেজ ম‍্যাচের টিকিট

Date:

Share post:

ভারত-পাকিস্তান (India-Pakistan) ম‍্যাচ ম‍ানেই সাধারণ মানুষের কাছে উন্মাদনা তুঙ্গে। এই ম‍্যাচ নিয়ে আগ্রহ থাকে গোটা ক্রিকেট বিশ্বের। আর বিশ্বকাপের মঞ্চে ম‍্যাচ হলে তো এই ম‍্যাচ নিয়ে চাহিদা থাকে অবিশ্বাস্য। আর সেই অবস্থাই হয়েছে এবারের মহারণেও। আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপে ( ICC T-20 World Cup) ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট আগেই রিলিজ করা হয়েছিল আইসিসির তরফে। সেই টিকিটি বিক্রির শেষ দিনের এক মাস আগেই কার্যত বিক্রি হয়ে গেল সব টিকিট। উল্লেখ্য অক্টোবর মাসের ১৬ তারিখ থেকে শুরু হবে বিশ্বকাপ। আর ২৩ শে অক্টোবর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান দুই দল।

আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এবং টুর্নামেন্ট শুরুর কয়েক মাস আগেই টিকিট শেষ। এদিন এমনটাই জানান হল ট্যুরিজম অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। এছাড়া রবিবার অনলাইনে টিকিট ছাড়া হলে সেখানে পাঁচ মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে গিয়েছে বলে জানান হয়।

এই নিয়ে এক ট্যুরিজম অস্ট্রেলিয়ার সংস্থার এক কর্তা বলেন,”আমরা ইতিমধ্যেই আমাদের প্যাকেজের ৪০ শতাংশ বিক্রি করেছি ভারতে, ২৭ শতাংশ উত্তর আমেরিকায়, ১৮ শতাংশ অস্ট্রেলিয়ায়, ১৫ শতাংশ ব্রিটেনে এবং বাকিটা বহির্বিশ্বে। মেলবোর্নে হোটেলের ঘরগুলি ইতিমধ্যেই বুকড হয়ে গিয়েছে। অন্ততপক্ষে ৪৫ থেকে ৫০ হাজার দর্শক আশা করা হচ্ছে মেলবোর্নে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে আসবে। সাধারণ অ্যাডমিশন টিকিট ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, যেখানে হাতেগোনা কয়েকটি ভিআইপি হসপিট্যালিটি টিকিট পড়ে রয়েছে।”

আরও পড়ুন:Rohit Sharma: রবিবার তৃতীয় টি-২০ ম‍্যাচে অন‍ন‍্য নজিরের সামনে দাঁড়িয়ে রোহিত, ছুঁয়ে ফেলতে পারেন পন্টিংকে

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...