Monday, April 6, 2026

মুখ্যমন্ত্রীকে ‘কৃতজ্ঞতা’ জানাতে সুদূর ডুয়ার্স থেকে পায়ে হেঁটে কালীঘাটের পথে যুবক

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁকে কৃতজ্ঞতা জানাবেন। রোদ-ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে সুদূর ডুয়ার্স থেকে পায়ে হেঁটে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শংকর ভট্টাচার্য।পরনে সাদামাটা একটা টি-শার্ট। আর তার বুকে মুখ্যমন্ত্রীর ছবি। যেখানে লেখা  “বীরনগরী অঞ্চল তৃণমূলের সৈনিক।” এইভাবেই গত ২৫ দিন ধরে ধরে জাতীয় সড়ক ধরে পায়ে হেঁটে আপাতত রানাঘাটে পৌঁছেছেন তিনি।


আরও পড়ুন:চার মাসের জেল ও দু’হাজার টাকা জরিমানা! বিজয় মাল্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের


কিন্তু কেন পায়ে হেঁটে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে চান শংকর? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়ন কর্মযজ্ঞের মাধ্যমে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও ডুয়ার্সের প্রচুর মানুষ উপকৃত হয়েছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাতে কালীঘাটে যাচ্ছি। একটিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাই। জলপাইগুড়ি ও ডুয়ার্সের মানুষ কতটা উপকৃত সে বিষয়ে তাঁকে অবহিত করতে।’শুধু তাই নয়, তিনি বলেন, ‘ডুয়ার্স থেকে আমি মাটি নিয়ে এসেছি। সেই মাটি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব।তাঁর কাছে আবেদন করব, কোনওভাবেই যেন ডুয়ার্স ভাগ না হয়ে যায়, তা যেন তিনি নিশ্চিত করেন।’


গত ১৫ জুন ডুয়ার্স থেকে যাত্রা শুরু করেন ডুয়ার্স নিবাসী শংকর ভট্টাচার্য।শনিবার রানাঘাটে পৌঁছন তিনি। রানাঘাট শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়। এখন শংকরের প্রতীক্ষা কখন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। রবিবার সকালেই ফের কালীঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছেন ।

 


Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...