Friday, June 12, 2026

বিপদ বাড়াচ্ছে করোনা, প্রশাসনের উদ্বেগ উপসর্গহীনরা

Date:

Share post:

ফের দেশজুড়ে করোনা(Covid) সঙ্কট গুরুতর আকার ধারণ করতে শুরু করেছে। রাজ্যের অবস্থাও ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। আর এই পরিস্থিতিতে সবচেয়ে উদ্বেগের বিষয় উপসর্গহীনরা(Asymptomatic)। উপসর্গহীন আক্রন্তদের জেরেই সংক্রমণ অত্যন্ত গুরুতর আকার নিতে শুরু করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য ভবনের সেন্টিনেল সার্ভে সূত্রে খবর, বেশিরভাগ মানুষের মধ্যেই উপসর্গ নেই। তারা অন্যান্য রোগের চিকিৎসা করাতে আসছেন হাসপাতালে। এবং সেখানে এসেই ধরা পড়ছে করোনা। কোনও কোনও জেলায় রয়েছে ২০% এর বেশি পজিটিভ রেট। একমাসে রাজ্যে প্রায় ৯ গুণ সংক্রমণ বেড়েছে। মে এবং জুন মাসের শেষে বিস্তর ফারাক রয়েছে সংক্রমণের সংখ্যায়। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। বেশিরভাগই জ্বরে ভুগছেন। তবে বেশিরভাগই উপসর্গহীন সমস্যায় ভুগছেন। লাল তালিকাভুক্ত জেলার মধ্যে হাওড়া, পূর্ব বর্ধমান, কলকাতা, নদীয়া। হলুদ তালিকাভুক্ত এলাকায় রয়েছে হুগলি, জলপাইগুড়ি, মালদা, মেদিনীপুর, বাঁকুড়া সর্বত্রই বেশ উদ্বেগজনক পরিস্থিতি।

রাজ্যের কার্যত সব জেলাতেই বেড়েছে পজিটিভ রেট। কিছুটা হলেও স্বস্তিতে মুর্শিদাবাদ। এদিকে সামনেই দুর্গোৎসব, যে হারে রাজ্যে করোনা বাড়ছে তাতে উদবিগ্ন চিকিৎসকরা। এদিকে সমস্যা আরও জটিল হয়ে উঠতে শুরু করেছে কারণ মানুষ মাস্ক পরার অভ্যাস হারিয়েছে। সামাজিক দুরত্ববিধিও শিকেয় উঠেছে। পরিস্থিতিতে লাগাম না টানলে বিপদ বাড়তে পারে বলে মনে করছে বিশেষজ্ঞমহল।


Related articles

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...