Wednesday, May 13, 2026

আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে

Date:

Share post:

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।আগামিকাল,  মঙ্গলবার দুপুর ১১ টা থেকে GTA-র শপথ গ্রহণ অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে খবর। সোমবার সকালেই রওনা হচ্ছেন তিনি।সূত্রের খবর, এ বারের পাহাড় সফরে জিটিএ-র জন্য বেশ কিছু নতুন ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন:অপেক্ষার অবসান! আজই উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশনের


জিটিএ-র ভোট নির্বিঘ্নে নিয়ে শেষ হয়েছে পাহাড়ে। নির্বাচনে জয়ী হয়েছে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ইতিমধ্যেই কলকাতা এসে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা (Anit Thapa)। নির্বাচনে ফলপ্রকাশের দিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ঘোষণা করেছিলেন তিনি। জিটিএ-র নতুন বোর্ডের শপথ গ্রহণের দিন মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকার জন্য গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তরফে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ গ্রহণ করেন মমতা। মূলত GTA-র শপথ গ্রহণ অনুষ্ঠানকে লক্ষ্য করেই তিনি পাহাড়ে যাচ্ছেন বলে সূত্রের খবর।


আগামিকাল, মঙ্গলবার দুপুর ১১ টা থেকে দার্জিলিংয়ের ম্যালে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন উত্তরবঙ্গের রেসিডেন্সিয়াল কমিশনার। আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে জিটিএ-র জন্য নতুন কিছু ঘোষণা থাকবে কী না, তা নিয়েই জল্পনা চরমে। অন্যদিকে বুধবার নেপালি কবি ভানু ভক্তের জন্ম দিবস অনুষ্ঠানেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী।বুধ ও বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এই বৈঠকে পাহাড়ের সামগ্রিক পরিস্থিতির উপর পর্যালোচনা করবেন বলে সূত্রের খবর।

পাহাড়ের বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যেই প্রস্তুতিপর্ব শুরু হয়েছে।বাগডোগরা বিমানবন্দর থেকে রোহিনী হয়ে কার্শিয়াং পর্যন্ত রাস্তার দুই ধারে পাহাড়বাসী পুষ্পবৃষ্টি ও খাদা পরিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন। প্রস্তুতি নিয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার ও নেতাকর্মীরা।রাস্তার দুধারে লাগানো হয়েছে অসংখ্য ফ্লেক্স-ব্যানার।

 


Related articles

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...