Tuesday, June 23, 2026

কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেলেই নাকি মিলবে ৪০ কোটি টাকা! কোথায় জানেন?

Date:

Share post:

গোয়া বিধানসভায় বিরোধী দলনেতা মাইকেল লোবোকে বরখাস্ত করল কংগ্রেস। কিন্তু কেন এই বরখাস্ত? তার নেপথ্যে কি কারণ লুকিয়ে আছে ?

আসলে প্রাক্তন প্রদেশ সভাপতি দাবি করেছেন, কংগ্রেস ছেড়ে গেলেই নাকি মিলবে ৪০ কোটি টাকা!

জানা গিয়েছে, কংগ্রেসের পাঁচ বিধায়ক, মাইকেল লোবো, ডেলিয়া লোবো, দিগম্বর কামাত, কেদার নাইক এবং রাজেশ ফালদেশাই মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দলবদলের সম্ভাবনা বাড়ছে। সূত্রের দাবি, আইনি জটিলতা থেকে বাঁচতে লোবো, কামাতরা দুই-তৃতীয়াংশ বা আট জন বিধায়ককে সঙ্গে নিতে চাইছেন। তা নিয়েই এখন সরগরম গোয়া।
গোয়ার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গিরিশ চাদোনকরের দাবি , বিধায়কদের প্রত্যেককে ৪০ কোটি টাকা নগদ দেওয়ার কথা বলেছে বিজেপি। শর্ত একটাই, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে হবে। এ জন্য কংগ্রেসবিধায়কদের বিভিন্ন শিল্পপতি ও কয়লা মাফিয়াদের দিয়ে ফোন করানো হচ্ছে বলেও দাবি গিরিশের।

যদিও বিজেপি এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, এটা কংগ্রেসের আভ্যন্তরীণ কোন্দল ।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...