Friday, June 19, 2026

প্রচারে বড় হাতিয়ার তৃণমূলের, ট্যাবলোয় চেপে সন্দেশখালির ভিডিও ঘুরছে গ্রামে গ্রামে!

Date:

Share post:

ধর্ষণের সাজানো ঘটনা নিয়ে একের পর এক ভিডিও সামনে আসতেই সন্দেশখালিতে বিজেপির অস্বস্তি বাড়ছে। আর ভোটের মুখে সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিওকে প্রচারের বড় হাতিয়ার করতে উঠেপড়ে লেগেছে তৃণমূল।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ নেতৃত্ব স্ট্রিং অপারেশনের ভিডিওকে সামনে রেখে প্রচারে ঝাঁজ বেড়াচ্ছেন।

লোকসভা ভোটের বাকি দফাগুলির আগে গ্রামে গ্রামে এই ভিডিও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নতুন কৌশল নিল তৃণমূল কংগ্রেস। এই ভিডিওর বেশ কিছু ক্লিপিং-এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ একাধিক বিজেপি নেতার বক্তব্য তুলে ধরে একটি প্রতিবাদী ভিডিও সম্প্রচার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ সন্দেশখালি নিয়ে কথা বললেও আসল ঘটনা কী, তা নিয়ে তৃণমূলের বক্তব্য তুলে ধরা হয় সেই ভিডিওতে। ট্যাবলো গাড়িতে স্ক্রিন লাগিয়ে ভিডিও প্রচার করা হচ্ছে গ্রামে গ্রামে। সন্দেশখালির ভিডিও নিয়ে তৃণমূলের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে গ্রামে গ্রামে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্লকে ব্লকে এলইডি স্ক্রিনের মাধ্যমে সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিও তুলে ধরা হচ্ছে মানুষে কাছে। মূলত ধর্ষণের ঘটনা নিয়ে স্টিং অপারেশনের বিজেপির নোংরা চক্রান্ত, এই মর্মেই বিজেপিকে ভোট না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে। আর সেই ভিডিয়ো দেখতে ভিড় জমাচ্ছেন গ্রামবাসীরা।

আরও পড়ুন- কয়লা কাণ্ডে শর্তসাপেক্ষে জামিন অনুপ মাজির!

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...