Sunday, April 5, 2026

আজ ধূপগুড়িতে অভিষেক, তৃণমূলের কর্মী-সমর্থকদের উন্মাদনা তুঙ্গে

Date:

Share post:

একদিন আগেই খবর এসেছে ‘এক ডাকে অভিষেক’-এ ফোন করে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে আলিপুরদুয়ারে। আর আজ ধূপগুড়িতে (Dhupguri) সভা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে সভাস্থল। ধূপগুড়ি পুরসভার মাঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভাকে ঘিরে ব্যাপক উন্মাদনা কর্মী-সমর্থকদের মধ্যে। গত কয়েকদিনে দফায় দফায় দলের বিভিন্ন স্তরের নেতারা সভাস্থল পরিদর্শন করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন প্রত্যেকেই তাকিয়ে আছেন তার দিকে।


আরও পড়ুনঃ পুলিশি তদন্তে অসহযোগিতা শুভেন্দুর, চাপে পড়ে নতি স্বীকার


সোমবার, সভাস্থল পরিদর্শন করেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। সঙ্গে ছিলেন ধুপগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার, জলপাইগুড়ির ডিএসপি, সহ বিভিন্ন থানার আইসিরা। মাঠ-সহ প্রতিটি প্রবেশ পথ খুঁটিয়ে দেখেন পুলিশ সুপার (Police Super)। পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বৈঠক ও করেন তিনি। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য পুলিশ (Police) কর্মীদের বিভিন্ন নির্দেশ দেন।


আলিপুরদুয়ারের তৃণমূলের ফল আশাব্যাঞ্জক নয়। এদিকে সম্প্রতি জিটিএ নির্বাচনে পাহাড়ে খাতা করেছে জোড়া ফুল শিবির। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন। তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 


Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...