Friday, April 3, 2026

মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরি করবে রাজ্য সরকারই: পাহাড় থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে (Kakdwip) মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরি করবে রাজ্য সরকারই। পাহাড় থেকেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ফের সরব মমতা। সেতু তৈরির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকড়িকে বারবার প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু রাজ্য বিজেপির (BJP) একাংশের বিরোধিতার কারণে কেন্দ্র আজও সেতু তৈরির বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ মমতার।

গঙ্গাসাগরে যাওয়ার পথে মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরির দাবি দীর্ঘদিনের। কারণ, মুড়িগঙ্গা নদীর নাব্যতা কমার জন্য বছরভর ড্রেজিং করার পরেও দিনভর ভেসেল পরিষেবা চালানো যায় না। জোয়ার-‌ভাঁটার উপর নির্ভর করে ভেসেল যাতায়াত করে। ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। সাগর ব্লকে প্রায় ২ লক্ষ মানুষের বাস। এছাড়া কপিলমুনি মন্দির থাকায় মকর সংক্রান্তিতে প্রায় ৫০ লক্ষ মানুষ এই দ্বীপে যান। বছরভর পুণ্যার্থীরা যাতায়াত করেন। সেজন্যই এই সেতু অপরিহার্য। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে প্রচার শুরুর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গঙ্গাসাগর এসেছিলেন। গঙ্গাসাগরে পরিকাঠমো উন্নয়ন নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু ভোটে হারার পর সেই প্রতিশ্রুতি তিনি আর রক্ষা করেননি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেতু তৈরির ঘোষণার পর সাগর, কাকদ্বীপের মানুষ আশার আলো দেখছেন।

আরও পড়ুন- কাঁথি পুরসভার পথবাতি কেলেঙ্কারি: নাম জড়ালো অধিকারী পরিবারের

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...