Friday, March 13, 2026

মোদির রাজ্যে শিক্ষার একি হাল! একলাইন ইংরাজি অনুবাদ করতেই গলদঘর্ম প্রধান শিক্ষক

Date:

Share post:

একলাইন হিন্দি থেকে ইংরেজি অনুবাদ করতে পারেন না স্কুলের প্রধান শিক্ষক। উল্টে সাব ডিভিশনাল অফিসারের একের পর এক প্রশ্নে ফ্যালফ্যালিয়ে তাকিয়ে আছেন এসডিও-র দিকে। একটি সহজ হিন্দি বাক্যকে ইংরাজিতে অনুবাদ করতে গিয়ে রীতিমত গলদঘর্ম হয়ে যাচ্ছেন প্রধান শিক্ষক।  বিহারের মতিহারি জেলার ওই শিক্ষকের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।কেউ কেউ প্রশ্ন তুলেছেন নীতীশ কুমারের রাজ্যের শিক্ষার হাল নিয়েও। কেউ আবার রীতিমত বিষয়টি নিয়ে হাসাহাসি করছেন।


আরও পড়ুন:সোনিয়া গান্ধীকে ফের তলব করল ইডি

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, সাব-ডিভিশনাল অফিসার (SDO) স্কুল পরিদর্শনে এসেছেন। আর তখনই তাঁকে একটি সহজ হিন্দি বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে বলেন এসডিও। সেটা করতে গিয়েই বিন্দু বিন্দু ঘাম জমেছে প্রধান শিক্ষকের কপালে।


সংবাদমাধ্যম সূত্রের খবর, সম্প্রতি মোতিহারি জেলার পকড়িদয়াল ব্লকের এসডিও রবীন্দ্র কুমার গিয়েছিলেন এলাকার সরকারি স্কুল পরিদর্শনে। আচমকা পরিদর্শনে গিয়ে এসডিও স্কুলের যে ছবি দেখলেন, তাতে তিনি রীতিমত স্তম্ভিত। স্কুলের প্রধান শিক্ষকের ইংরাজি ভাষার উপর দখল দেখে হতবাক তিনি। সেই ভিডিয়োও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। যা দেখে উদ্বিগ্ন সকলেই।

স্কুল পরিদর্শনে গিয়ে একটি শ্রেণিকক্ষে যান তিনি। তখন সেখানে ক্লাস নিচ্ছিলেন সহ-শিক্ষক মুকুল কুমার। সেই শিক্ষককে জলবায়ু এবং আবহাওয়ার পার্থক্য জিজ্ঞেস করেন এসডিও। কিন্তু উত্তর দিতে গিয়ে নাকাল হন শিক্ষক। এরপর এসডিও যান প্রধান শিক্ষকের ঘরে। সেখানে সামান্য হিন্দি থেকে ইংরাজিতে অনুবাদের প্রশ্ন করতেও উত্তর দিতে  ব্যর্থ হন প্রধানশিক্ষক।

পরিদর্শনের শেষ এসডিও জানান ‘শিক্ষকরাই পড়াশোনা করতে ভুলে গিয়েছেন। শিক্ষা দফতরের উচিত মাঝে মধ্যে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। ‘

 


spot_img

Related articles

মধ্যরাত থেকে বিমানের ভাড়া কত বাড়ছে: তালিকা প্রকাশ ইন্ডিগোর

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশীয় বিমান সংস্থাগুলি যে বিমান ভাড়া বাড়াতে চলেছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। সেই...

এসআইআরের চাপে ফের মৃত্যু, কালিয়াচকে প্রাণ গেল স্কুলশিক্ষকের 

এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের চাপের মুখে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু। শুক্রবার ভোরে মালদহের কালিয়াচকের সুজাপুরে আবুল...

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...