Saturday, June 27, 2026

Jaspreet Bumrah: ফের হারানো সাম্রাজ্য ফিরে পেলেন বুমরাহ, আইসিসি একদিনের ম‍্যাচের র‍্যাঙ্কিং-এ শীর্ষে তিনি

Date:

Share post:

মঙ্গলবার ওভালে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন যশপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah)। ইংরেজদের বিরুদ্ধে ১৯ রান দিয়ে ছয় উইকেট নেন তিনি। আর এই পারফরম্যান্সের সুবাদে দুরন্ত পুরস্কার পেলেন বুমরাহ। সদ্য প্রকাশিত আইসিসি একদিনের আন্তর্জাতিক ম‍্যাচের র‍্যাঙ্কিং-এ বোলারদের তালিকায় ফের শীর্ষস্থান দখল করলে তিনি। গত ২০২০ সালে ৭২৯ দিন ওয়ানডে র‍্যাঙ্কিং-এ শীর্ষে থাকার পর নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের কাছে পদচ্যুত হন বুমরাহ। এবার ফের নিজের স্থান দখল করলেন বুমরাহ।

কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় ফাস্ট বোলার হিসেবে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন বুমরাহ। এর আগে টি-২০ আন্তর্জাতিকে শীর্ষে ছিলেন এবং বর্তমানে টেস্ট ক্রিকেটে তিন নম্বর স্থানে রয়েছেন বুম বুম বুমরাহ।

 

এদিকে বুমরাহের পাশাপাশি র‍্যাঙ্কিং-এ উন্নতি হয়েছে মহম্মদ শামিরও। ইনি উঠে এসেছেন যুগ্ম ২৩তম স্থানে, রয়েছেন তারই সতীর্থ ভুবনেশ্বর কুমারের সঙ্গে।

আরও পড়ুন:ATK Mohunbagan: মোহনবাগানের অনুর্ধ্ব-১৩ এবং অনুর্ধ্ব-১৫ দলের কোচ হলেন যোশেফ রোমা গিবার্ট

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...