Friday, June 26, 2026

এইমসে নিয়োগ দুর্নীতিতে নাম জড়াতেই বিজেপি বিধায়কের কুৎসিত মন্তব্য, কুণালের কটাক্ষ: “যাঁর যেমন রুচি”

Date:

Share post:

রাজ্যে কুকথার রেকর্ড করতে পারেন বিজেপি (BJP) নেতৃত্ব। ছোট, বড়, মেজো-সব নেতার মুখেই কুৎসিত ছাপার অযোগ্য ভাষা। সেই ভাষা তাঁরা রীতিমতো প্রকাশ্যে জনসভায় বলে থাকেন। তাতেই যুক্ত হল বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার (Niladri Shekhar Dana) নাম। কল্যাণী (Kalyani) এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর মেয়ের নাম জড়ানোর পরেই কদর্য মন্তব্য। অগণতান্ত্রিক, কুৎসিত ভাষা প্রয়োগ করে তৃণমূল কংগ্রেসের নেতাদের হুমকি দিলেন বাঁকুড়ার (Bakura) বিধায়ক।

বুধবার, বাঁকুড়ার রাস্তায় মাইক হাতে নিয়ে ছাপার অযোগ্য ভাষা প্রয়োগ করেন নীলাদ্রিশেখর। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠিয়েছে সিআইডি। শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা। আর তাতেই রেগে অগ্নিশর্মা বিজেপি বিধায়ক বাক সংযত হারালেন।
নীলাদ্রিশেখর দানার মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, যাঁর যেমন রুচি। সামান্য দায়িত্ব পেয়েই দুর্নীতি শুরু করেছে। তা নিয়ে প্রতিবাদ করলেই কুরুচিকর ভাষার প্রয়োগ। মানুষ এর বিচার করবেন। তৃণমূলের বাঁকুড়ার জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেন, ‘‘এই ধরনের মন্তব্য করে নিজেদের দলের সংস্কৃতির পরিচয় দিয়েছেন বিজেপি বিধায়ক। শৃঙ্খলার অভাবেই দলটির এই শোচনীয় পরিণতি। ’’

আরও পড়ুন- পুলিশের দেওয়া নোটিশ বারবার এড়িয়ে যাচ্ছেন, হাইকোর্টে শুভেন্দুর রক্ষাকবচ বাতিলের আর্জি

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...