Tuesday, June 9, 2026

বড় সিদ্ধান্ত কেন্দ্রের: ১৫ জুলাই থেকে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে কোভিডের বুস্টার ডোজ

Date:

Share post:

বড় সিদ্ধান্ত কেন্দ্রের। ১৫ জুলাই থেকে বিনামূল্যে ১৮ বছরের ঊর্ধ্বদের কোভিডের (Covid) বুস্টার ডোজ দেওয়া হবে। বুধবার, এই ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে ‘Azadi ka Amrit Kaal’ পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই উপলক্ষ্যেই ১৫ জুলাই থেকে ৭৫ দিন ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ (Booster Dose) দেওয়া হবে।

আরও পড়ুন- নয়া সংসদ ভবনের অশোকস্তম্ভের সিংহ-বিতর্ক তুঙ্গে, ড্যামেজ কন্ট্রোলের ব্যর্থ চেষ্টা নির্মাণশিল্পীদের

১০ এপ্রিল থেকে দেশে বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র (Centre)। নির্দেশিকায় কেন্দ্র জানায়, ১৮ ঊর্ধ্বরা করোনার বুস্টার ডোজ নিতে পারবেন। কিন্তু প্রথম ও দ্বিতীয় ডোজের মতো বুস্টার ডোজ বিনামূল্য পাওয়া যাবে না। শুধু মাত্র ৬০ বছরের ঊর্ধ্বরা বিনামূল্যে বুস্টার ডোজ পেতেন। কিন্তু ১৮ ঊর্ধ্বদের বিভিন্ন অনুমোদন প্রাপ্ত ক্লিনিক থেকে অর্থ বিনিময় বুস্টার ডোজ নিতে হচ্ছিল। পরিসংখ্যান বলছে, বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে অনিহা দেওয়া যাচ্ছিল। ফের করোনা সংক্রমণ বৃদ্ধি হওয়ায়, বিনামূল্যে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এটা কেন্দ্রের নাটক ।শেষ পর্যন্ত কিছুই হবে না।

 

 

 

Related articles

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...