Friday, April 3, 2026

এলন মাস্কের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগে মামলা টুইটারের

Date:

Share post:

চুক্তি বাতিল করায় এবার বিপাকে এলন মাস্ক। তাঁর বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের করার অভিযোগ করে মামলা করল টুইটার। আদালতকে তারা জানিয়েছে, ৪৪০০ কোটি ডলারের একটি চুক্তি মর্জিমাফিক ভাঙতে পারেন না মাস্ক। তাঁকে চুক্তির শর্ত মেনে ৫৪.২০ ডলার দরে টুইটারের শেয়ার কিনে কথা রাখতে হবে।


আরও পড়ুন:ইস্তফা দেওয়ার আগেই স্ত্রীকে নিয়ে দেশ ছাড়লেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের আদালতে এলন মাস্কের বিরুদ্ধে মামলা করা হয়।সেখানে বলা হয়েছে,  ‘মাস্ক মনে করেন তিনি যখন খুশি নিজের মর্জি বদলাতে পারেন। একটি সংস্থাকে ডাস্টবিনে ফেলে দিতে পারেন, তার এত দিনের পরিশ্রম ধুলোয় মিশিয়ে দিতে পারেন। অংশীদারদের অর্থ কিংবা বিনিয়োগের পরোয়া না করে যখন খুশি চলে যেতে পারেন। কিন্তু সংস্থার চুক্তির আইন তার বিধি তেমনটা বলে না।’


টুইটার কিনে নেওয়ার কথা ছিল এলন মাস্কের। সেই চুক্তি নিয়েই এত গোলমাল। কয়েকমাস আগেই চুক্তি বাতিল হয়ে যায়।

টুইটারের তরফে বলা হয়েছে এলন মাস্ক ভবিষ্যতে আর কখনও যাতে এমন প্রতারণা না করেন, তাঁর সঙ্গে টুইটারের যা কিছু চুক্তি রয়েছে তার শর্ত যাতে সঠিকভাবে মেনে চলেন সেই কারণেই তাঁর বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ করা হল।

 


Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মমতার

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...