Wednesday, June 24, 2026

মোদিকে হত্যার ছক বানচাল! বিহারে গ্রেফতার ২ জঙ্গি

Date:

Share post:

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) হত্যা করতে একেবারে আটঘাট বেধে নেমেছিল জঙ্গিরা(Terrorist)। তবে সেই পরিকল্পনা সফল হওয়ার আগেই নিরাপত্তাবাহিনীর তৎপরতায় গ্রেফতার(Arrest) হল দুই জঙ্গি(Terrorist)। বৃহস্পতিবার পাটনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিহারের(Bihar) দেওঘরে বিমানবন্দর উদ্বোধন করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়েই তাঁকে হত্যার পরিকল্পনা করে দুই জঙ্গি। এবং মোদির সফরের ১৫ দিন আগে বিশেষ প্রশিক্ষণও নেয় তারা।

জানা গিয়েছে, দুই জঙ্গির নাম আতহার পারভেজ এবং মহম্মদ জালালউদ্দিন। ফুলওয়ারি শরিফ এলাকায় তারা বেশ কিছুদিন ধরে প্রশিক্ষণ নিয়েছিল। গত ৬ এবং ৭ জুলাই মোদির উপরে হামলার পরিকল্পনা করতে বিশেষ মিটিং করেছিল দু’জনে। ফুলওয়ারি শরিফে ওই জঙ্গিদের ডেরায় তল্লাশি চালিয়ে সেখান থেকেই বহু কাগজপত্র উদ্ধার করেছে বিহার পুলিশ। সেখানে জঙ্গি সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) বেশ কিছু বই পাওয়া গিয়েছে। তাদের কাগজপত্র থেকে জানা গিয়েছে, ২০৪৭ সালের মধ্যে ভারতকে ইসলামিক রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছিল ওই দুই জঙ্গি।

একইসঙ্গে পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত দুমাস ধরে দেশের নানান প্রান্ত থেকে একাধিক লোকজন এসেছিল ফুলওয়ারি শরিফ এলাকায়। নাম ভাঁড়িয়ে হোটেলে ভাড়া থাকত তারা। মার্শাল আর্টস শেখানোর নামে তরোয়াল এবং ছুরি চালানোর প্রশিক্ষণ দেওয়া হত। এলাকার সিসিটিভি ফুটেজ থেকে এই তথ্য জানা গিয়েছে। ধৃত জঙ্গি পারভেজ ইতিমধ্যেই সাধারণ মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা চাঁদা তুলেছিল। সেই আর্থিক দুর্নীতির ফলে ইতিমধ্যেই ইডির নজরে রয়েছে সে। সেই সঙ্গে জানা গিয়েছে, পাকিস্তান, বাংলাদেশ এবং তুরস্কের মতো দেশ থেকে নিয়মিত অর্থ পাঠানো হত ধৃত জঙ্গিদের কাছে। ভারতে নাশকতা মূলক কাজ চালানোর জন্যই সেই অর্থ আসত বলে অনুমান পুলিশের।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...