Friday, April 3, 2026

নর্থইস্ট ইউনাইটেডে সই করতে চলেছেন অরিন্দম: সূত্র

Date:

Share post:

ক্লাব বদলাচ্ছেন অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে নর্থইস্ট ইউনাইটেডে ( Northeast United) সই করতে চলেছেন এই অভিজ্ঞ বাঙালি গোলরক্ষক।

গত মরশুমে এসসি ইস্টবেঙ্গলের হতাশাজনক মরশুমের অন্যতম উল্লেখযোগ্য সদস্য ছিলেন অরিন্দম। প্রথম ডার্বিতে হতাশাজনক পারফরম্যান্স, মাঠের বাইরে একাধিক বিতর্ক, ও মাঠে খারাপ পারফর্মেন্স – সব নিয়ে গত মরশুমটা মোটেই ভালো যায়নি অরিন্দমের। তাই এই মরশুমে যে নতুন ঠিকানা বেছে নেবেন তিনি তা জল্পনাই ছিল। আর এবার সেই জল্পনার অবসান ঘটতে চলেছে। নর্থইস্ট ইউনাইটেডে সই করতে চলেছেন অরিন্দম। সরকারি ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা।

গত মরশুমে এটিকে মোহনবাগান থেকে সাড়া জাগিয়ে এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন অরিন্দম। হয়েছিলেন লাল-হলুদের অধিনায়কও। কিন্তু গত মরশুমে নিজেকে সেভাবে মেলে ধরে পারেননি অরিন্দম। মাঝপথে অধিনায়কের দায়িত্ব ছাড়েন তিনি। এবার দেখার, নতুন ক্লাবে নর্থইস্টে নিজের পুরোনো ফর্ম ফিরে পান কিনা এই বাঙালি গোলরক্ষক।

এদিকে শোনা যাচ্ছে, নর্থ-ইস্টে যেতে পারেন রয় কৃষ্ণাও। যদিও এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি। জল্পনা পর্যায়েই রয়েছে। গত আইএসএলে ছন্দে না থাকায় রয় কৃষ্ণাকে ছেড়ে দেয় এটিকে মোহনবাগান।

আরও পড়ুন:India Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ দল ঘোষণা বিসিসিআইয়ের, দলে নেই বিরাট, যোগ দিলেন অশ্বিন

 

Related articles

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...