Thursday, May 14, 2026

সংসদে সাংসদদের উপর সেন্সর, অসাংবিধানিক শব্দ ব্যবহারে ‘না ‘, প্রকাশিত হল তালিকা

Date:

Share post:

আগামী ১৮ জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের (Parliament) বাদল অধিবেশন। তার আগেই সংসদে সেন্সর! বই প্রকাশ করে অসাংবিধানিক শব্দের তালিকা (List of unconstitutional words) দিল লোকসভার সচিবালয় (Lok Sabha Secretariat)। গণতন্ত্রে হস্তক্ষেপ, দাবি বিরোধীদের।

ফের সাংসদদের কন্ঠ রোধের চেষ্টা। সংসদ ভবনে কোন শব্দ ব্যবহার করা যাবে আর কোন শব্দ ব্যবহার করা যাবে না তা স্পষ্ট করল লোকসভার সচিবালয়। এ বিষয়ে কয়েকটি শব্দের উল্লেখ করে একটি বই প্রকাশ করা হয়েছে। সেই বইতে থাকা শব্দ ব্যবহার করা যাবে না । ১৮ জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। এই নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে বাদল অধিবেশন থেকেই। ঠিক কী রয়েছে ওই তালিকায়? সূত্র মারফত জানা যাচ্ছে, কিছু কীওয়ার্ড সংসদীয় কার্যক্রম চলাকালীন ব্যবহার করা যাবে না। উদাহরণ হিসেবে বলা হয়েছে, কিছু  শব্দ যেমন ‘ব্লাডশেড’, ‘ব্লাডি’, ‘বিট্রেইড’, ‘অ্যাশেমড’, ‘অ্যাবিউসড’, ‘চিটেড’, ‘চামচা’, ‘চামচাগিরি’, ‘চেলা’, ‘চাইল্ডিশনেস’, ‘কোরাপ্ট’, ‘কাওয়ার্ড’, ‘ক্রিমিনাল’ এবং ‘ক্রোকোডাইল টিয়ার’। এছাড়াও রয়েছে, ‘অ্যানার্কিস্ট’, ‘গদ্দার’, ‘গিরগিট’, ‘বেহরি সরকার’ সহ আরও অনেক শব্দ। এই তালিকায় রয়েছে ‘দাঙ্গা’, ‘দালাল’, ‘বিশ্বাসঘাত’, ‘কালোবাজারি’, ‘অসত্য’, ‘অহঙ্কার’-এর মতো বিভিন্ন শব্দও। নয়া নিয়মে বলা হয়েছে লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান শব্দ এবং অভিব্যক্তির অপসারণের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তালিকায় জানান হয়েছে যে অসংসদীয় অভিব্যক্তির তালিকায় ইংরেজি অথবা হিন্দিতে উভয় কক্ষের চেয়ারের বিরুদ্ধে করা কোনও অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে। একে সংসদের নথি থেকে বাদ দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই তালিকার বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস(TMC)। এই বিষয়ে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইট করে লেখেন ‘কয়েকদিনের মধ্যেই অধিবেশন শুরু হবে। সাংসদদের উপর গ্যাগ অর্ডার জারি।” পাশাপাশি তিনি জানান আর কয়েক দিনের মধ্যে অধিবেশন শুরু এখন এইসব কথা বলে গণতন্ত্রের কন্ঠ রোধের চেষ্টা হচ্ছে।


Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...