Friday, June 12, 2026

Corona: সংক্রমণ গ্রাফ নিয়ে কমল না চিন্তা, আজও গ্রাফ ২০ হাজারের উপরে 

Date:

Share post:

করোনা (Corona)কমছে না কিছুতেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Corona) আক্রান্ত হয়েছেন ২০ হাজার ০৩৮ জন। যদিও উদ্বেগ বাড়িয়ে বেড়েছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Central Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৮ জন। সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার ৭৩ জন, মোট আক্রান্ত  ৪ কোটি ৩৭ লক্ষ ১০ হাজার ২৭ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৬০৪ জনের। সংক্রমণ ঠেকাতে বুস্টার ডোজ (Booster dose) চলছে। আজ ১৫ জুলাই থেকে প্রধানমন্ত্রীর ঘোষণামত সারা দেশে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। কলকাতা পুরসভায়  (KMC) ১৩৪টি কেন্দ্রে এদিন থেকে বিনামূল্যে (Free of Cost) বুস্টার ডোজ দেওয়া চলছে। ৯৯ টি স্বাস্থ্য কেন্দ্রে কোভিশিল্ড (Covishield Vaccine) এবং ৩৫টি স্বাস্থ্য কেন্দ্রে কোভ্যাকসিন (Covaxin) মিলছে।


Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...