Saturday, June 13, 2026

হুগলি নদীতে ভাসল নৌসেনার ‘মেঘনাদ’ আইএনএস দুনাগিরি, উদ্বোধন রাজনাথের

Date:

Share post:

কলকাতার পরশে আরও শক্তিশালী হয়ে উঠল ভারতীয় নৌসেনা। ভারতীয় নৌবাহিনীর আঁতুড়ঘর গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের তৈরি ‘আইএনএস দুনাগিরি’(INS Dunagiri) যুক্ত হল দেশের নৌসেনার(Inidan Navy) সঙ্গে। শুক্রবার এই অত্যাধুনিক রণতরীর উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)।

রামায়ণের মেঘনাদের অঙ্ক কষে নয়া এই রণতরীর মূল বিশেষত্ব হল, শত্রুর নজরদারিকে ফাকি দিতে সক্ষম এই যুদ্ধ জাহাজ আইএনএস দুনাগিরি। কোনও রাডারেই ধরা পড়বে না সে। জানা গিয়েছে, এই রণতরীর ওজন প্রায় ৬,৬০০ টন। ফ্রিগেট বা ছোট রণতরী এই আইএনএস দুনাগিরি ভারতীয় নৌসেনার আধুনিকতম স্টেলথ রণতরী, এমনটাই দাবি প্রতিরক্ষা মন্ত্রক এবং গার্ডেনরিচ শিপবিল্ডার্সের।

আইএনএস দুনাগিরি নামে একটি রণতরী ভারতীয় নৌসেনায় ১৯৭৭ থেকে ২০১০ সাল পর্যন্ত কমিশনড ছিল। ৩৩ বছরের কর্মজীবনের পর অবসর নেওয়া সেই রণতরীর নামেই স্টেলথ ফ্রিগেটর তৈরি করেছে গার্ডেনরিচ। এর প্রধান বিশেষত্ব হল, এটি সমুদ্রে আড়াল খুঁজে নিতে পারে। শত্রুর রাডারে ধরা পড়বে না। নজরদারি এড়িয়ে শত্রুপক্ষের নৌবহরে হামলা চালাতে সক্ষম। শক্তিশালী মিসাইলের আঘাতে ধ্বংস করে দেবে শত্রুপক্ষের নৌবহরকে।

অনেক দিন ধরেই ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রকে উন্নততর এবং শক্তিশালী করার কাজ চলছে। একের পর দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইল পরীক্ষা করছে ডিআরডিও। তেমনই নৌসেনায় একের পর এক শক্তিশালী রণতরী তৈরি হচ্ছে গার্ডেনরিচ শিপবিল্ডার্সে। এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, গার্ডেনরিচ কর্তৃপক্ষ এবং ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন। আগামিদিনে আরও অত্যাধুনিক রণতরী তৈরি হবে বলে জানিয়েছেন তিনি।


Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...