Saturday, April 4, 2026

প্রাক্তন নৌসেনা কর্মীর বাড়ির অন্দরে মাদক তৈরির ল্যাবরেটরি! কাটোয়ায় ধৃত ৪

Date:

Share post:

যাঁর কাজ ছিল দেশের জলপথে প্রতিরক্ষা, তিনিই মাদক কারবারের জাল বিছিয়ে ছিলেন। নিজের বাড়িতেই পুরোদস্তুর ল্যাবরেটরি বানিয়ে তাতে হেরোইন তৈরি করছিলেন প্রাক্তন নৌসেনা কর্মী গোলাম মুর্শেদ। পূর্ব বর্ধমানের (East Bardhwan) কাটোয়ার প্রত্যন্ত গ্রাম রাজুয়ায় চলছিল এই কারবার। গোপন সূত্রে খবর পেয়ে, হানা দেয় স্পেশাল টাস্ক ফোর্স (STF)। গ্রেফতার করা হয় গোলাম মুর্শেদ (Golam Murshed)-সহ চার জনকে।

রাজুয়ায় প্রাসাদোপম বাড়িতেই রমরমিয়ে চলছিল হেরোইন তৈরির Laboratory। শুক্রবার গভীর রাতে কাটোয়া থানার পুলিশকে (Police) সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালায় এসটিএফ। প্রচুর পরিমাণে উদ্ধার হয় হেরোইন তৈরি কাঁচামাল মারফিন ও নগদ টাকা।

আরও পড়ুন- ট্রেনে মমতার লেখা বই ফেরি করা ভাই দাস ব্যস্ত শহিদ সমাবেশের প্রচারে
অভিযোগ, দীর্ঘ দিন ধরেই হেরোইনের ব্যবসার সঙ্গে যুক্ত গোলাম। তাতে লাভ কম হওয়ায় লক্ষাধিক টাকা দিয়ে ২জন হেরোইন তৈরিতে দক্ষ কারিগর নিয়ে বাড়িতেই ল্যাবরেটরি তৈরি করেন গোলাম। মাদক জেলার গণ্ডি ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছে যেত বলে অভিযোগ। ধৃতদের জেরা করে এই কারবারের হদিস পেতে চাইছে পুলিশ। তবে, ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের। প্রাক্তন নৌসেনা কর্মী হিসেবে এলাকায় বেশ সম্মান ছিল গোলামের। বিশাল বাড়ির অন্দরে এই অন্ধকারের কথা ঘুণাক্ষরেও টের পাননি এলাকাবাসী।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...