Monday, March 23, 2026

বাবাকে মারের বদলা: এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করল নাবালক

Date:

Share post:

বাবাকে মারধোর করার বদলা নিতে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করল এক নাবালক(Minor boy)। সম্প্রতি ঘটনাটি ঘটেছে দিল্লির(Delhi) জহাঙ্গিরপুরী এলাকায়। এবং এই ভয়াবহ হামলার ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়(CCTV Camara)। ঘটনায় অভিযুক্ত মোট ৪ জনকে গ্রেফতার(Arrest) করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ভিডিওতে দেখা যাচ্ছে। রাস্তার পাশে হাঁটু মুড়ে বসে রয়েছেন এক ব্যক্তি। বসে থাকা এক ব্যক্তির দিকে স্বাভাবিক ভঙ্গিমাতেই হেঁটে এগোচ্ছিল চার নাবালক। হঠাৎ তাদের মধ্য থেকে একজন পকেট থেকে পিস্তল বের করে ওই ব্যক্তির মাথায় গুলি করে। এবং তৎক্ষণাৎ দৌড়ে পালায়। এদিকে মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তি এখন হাসপাতালে ভর্তি। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ওই ৪ নাবালককেই গ্রেফতার করা হয়েছে। সাত মাস আগে ওই চার নাবালকের এক জনের বাবাকে মারধর করেন জখম ব্যক্তি। তারই প্রতিশোধ নিতে ওই ব্যক্তির উপর চড়াও হয় নাবালকরা।


Related articles

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...