Friday, April 3, 2026

মুক্তি আসন্ন কাদম্বরী আজও ছবির প্রচার শুরু

Date:

Share post:

খুব শিগগীর আসছে নতুন বাংলা ছবি কাদম্বরী আজও। পোষ্টার লঞ্চ হয়েছে ১৪ জুলাই।

কাদম্বরী ছবির সাথে কি রবিঠাকুরের নতুন বৌঠানের কোনো সম্পর্ক আছে? পরিচালক শর্মিষ্ঠা দেব জানান ‘খুব সোজাসাপ্টা সম্পর্ক নেই, তবে সেই কাদম্বরীর একাকীত্ব,বিরহ,চাপাকষ্ট আজকের একবিংশ শতাব্দীর সাবলম্বী কাদম্বরীদের মধ‌্যেও যে বর্তমান তারই ছায়া এই ছবি।

অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের ভূমিকা এই ছবিতে একদমই রোমাঞ্চকর। যা ছবির শেষে ধরা পড়বে। অমিতাভ ভট্টাচার্যকে অনেকবছর পর আবার নিজরূপে ফিরে আসতে দেখা যাবে। যা তাঁর ফিল্ম কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। ইন্দ্রজিত মজুমদার ,সৃজনী মিত্র নিজ নিজ ঢরিত্রকেও যথার্থ ফুটিয়ে তুলেছেন। ছবিতে তিনটি রবীন্দ্রসঙ্গীত রয়েছে। শিল্পী রূপঙ্কর বাগচী এবংসায়নী পালিতের কন্ঠে।
ছবিতে কাদম্বরীর ভূমিকায় অঙ্কিতা চক্রবর্তী,অন্যদিকে সাবিত্রী চাটার্জী ,অমিতাভ ভট্টাচার্য,ইন্দ্রজিৎ মজুমদার,বিশ্বজিত চক্রবর্তী, রাজদীপ সরকার সরকার, অর্কপ্রভ, সৃজনী মিত্র, রুমকী চট্টোপাধ্যায়, মানষী নন্দী কাজ করেছেন। গোটা ছবির শুটিং হয়েছে কলকাতা এবং উত্তরবঙ্গর রিশপ,লোঁলেগাও এ।

ক্যামেরায় অঙ্কিত সেনগুপ্ত, সঙ্গীত পরিচলনায় অদ্রিতা ঝিনুক। চিত্রনাট্য – শিলাদিত্য গুহ, আবহ – চিরন্তন ব্যানার্জী। ছবিতে শিল্পীদের উপস্থিতিতে “কাদম্বরী আজও” র প্রচার শুরু হল।

আরও পড়ুন- বাড়ছে করোনা সংক্রমণ: জরুরি বৈঠকে একগুচ্ছ নির্দেশ মুখ্যসচিবের, কী বললেন তিনি

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...