Monday, March 23, 2026

সপ্তাহান্তে তুমুল বৃষ্টির সতর্কতা, জলের তোড়ে ভাঙল কপিল মুনির আশ্রমের রাস্তা

Date:

Share post:

শ্রাবণের শুরু থেকেই বৃষ্টি ভিজবে বাংলা। উত্তরবঙ্গে(north bengal) প্রবল দাবদাহ থাকলেও আগামী সপ্তাহের শুরুতেই বদলাবে আবহাওয়া (weather)। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department) বলছে সোমবার থেকে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। তবে দক্ষিণে উল্টো ছবি। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনাই দেখছেন না আবহাওয়াবিদরা।

বর্ষার মরশুমে দফায় দফায় বৃষ্টি হচ্ছে কিন্তু পুরোদমে বৃষ্টি না হলে গরম কমবে না বলছে হাওয়া অফিস।উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। রবিবার থেকে সোমবার বিকেল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরে।  আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি-সহ ৫ জেলায় বৃষ্টি বাড়বে সোমবার বিকেল বা সন্ধ্যের পর থেকে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ৫ দিন তাপমাত্রার কোন পরিবর্তন হবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

অন্যদিকে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা। পূর্ণিমার ভরা কটালে উত্তাল বঙ্গোপসাগর। জলের তোড়ে ভাঙল দক্ষিণ ২৪ পরগনার সাগরের কপিল মুনির মন্দিরের সামনে কংক্রিটের রাস্তা। জলের তোড়ে  গোসাবার কালিদাসপুরে কাঁকসা নদীর বাঁধ ভেঙেছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।


Related articles

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে।...

অবশেষে ফিরছেন রুপোলি পর্দায়, তেলুগু ছবিতে ‘কামব্যাক’ অনুষ্কার

মা হওয়ার পর থেকে বড়পর্দা থেকে দূরেই ছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) । তবে এবার পর্দায় ফিরছেন বিরাট...

শিকেয় ডবল ইঞ্জিন ছত্তিশগড়ের রক্ষণাবেক্ষণ: রোপওয়ে ছিঁড়ে মৃত ১, আহত ৬

ডবল ইঞ্জিন ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের পরিষেবা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠল এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে। খাল্লারি মাতা মন্দিরে...

IPL: আকাশদীপের বিকল্প পেয়ে গেল কেকেআর, বাড়তি দায়িত্বে গ্রিন!

হর্ষিত রানার পর আকাশদীপ, কেকেআর (KKR) পাচ্ছে না তাদের সেরা দুই ভারতীয় বোলারকেই। আইপিএল (IPL) শুরুর আগেই কেকেআরের...