Friday, April 3, 2026

উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা, ঘোষণা পাওয়ারের

Date:

Share post:

এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) বিপরীতে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা (Margaret Alva)। উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করতে রবিবার এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারের (Sarad Power) বাড়িতে বৈঠকে বসে বিরোধীরা। এরপর সাংবাদিক বৈঠক করে মার্গারেট আলভার নাম ঘোষণা করেন শরদ পাওয়ার। তবে, এই বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূল (TMC)। দলের তরফ থেকে সাংসদ সৌগত রায় (Sougata Ray) জানান, এই বিষয়ে আগে দলের অন্দরে আলোচনা হবে। সেই আলোচনার জন্য ২১ তারিখ বিকেল চারটে বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বিরোধী উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন জানিয়েছে কংগ্রেস, আরজেডি, শিবসেনা, সিপিআই, সিপিআইএম-সহ ১৭ টি দল। জানিয়েছেন শরদ পাওয়ার।মার্গারেট আলভা কেন্দ্রীয় মন্ত্রী এবং গোয়া, গুজরাট, রাজস্থান এবং উত্তরাখণ্ডের রাজ্যপাল পদে ছিলেন। দীর্ঘদিন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...