Sunday, June 28, 2026

যুক্তরাষ্ট্রের শপিংমলে বন্দুকধারীর গুলিতে নিহত চার

Date:

Share post:

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরের গ্রিনউড পার্ক নামের একটি শপিং মলের ফুড কোর্টে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় এলোপাথাড়ি গুলির ঘটনা ঘটেছে। ঘটনায় চার জন নিহত এবং দুইজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রিনউড পুলিশ বিভাগের প্রধান জিম আইসন বলেন, ওই ব্যক্তি একটি রাইফেল ও বেশ কয়েকটি ম্যাগাজিন নিয়ে গ্রিনউড পার্ক মলে প্রবেশ করে এবং ফুড কোর্টে গুলি চালাতে শুরু করে। নিকটস্থ বার্থোলোমিউ কাউন্টির এক ২২ বছর বয়সী ব্যক্তির সঙ্গে বৈধ অস্ত্র ছিল। তিনি শপিং মলে প্রবেশ করে বন্দুকধারীকে গুলি করে হত্যা করেন।

তিনি আরও বলেন, বন্দুকধারীর গুলিতে হতাহতদের মধ্যে চারজন মহিলা এবং একজন পুরুষ ছিল। তাৎক্ষণিকভাবে নিহতদের নির্দিষ্ট বয়স জানতে পারেননি। আহত দুজনের মধ্যে ১২ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। দুজনের অবস্থাই স্থিতিশীল।

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...