Saturday, April 4, 2026

রাষ্ট্রপতি নির্বাচন: আদিবাসীদের বিশেষ পোশাকে রাজ্য বিধানসভায় ভোটের লাইনে বিজেপি বিধায়করা

Date:

Share post:

ঠিক সকাল ১০টায় দিল্লির সংসদ ভবনের পাশাপাশি দেশজুড়ে বিভিন্ন বিধানসভায় শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন (President Election)। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোপন ব্যালটে চলবে ভোটগ্রহণ। সেই উপলক্ষে (President Election) ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভাতেও ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন বিধায়করা।

তৃণমূলের সকল বিধায়কের পাশাপাশি সাংসদরাও ভোট দেবেন রাজ্য বিধানসভায়। একমাত্র আসানসোলের নব নির্বাচিত সংসদ শত্রুঘ্ন সিনহা দিল্লিতে ভোট দেবেন। তাঁর আগে সংসদে শপথ নেবেন তিনি।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে বাংলার একজন বিধায়কের ভোটের মূল্য ১৫১, কীভাবে নির্ধারিত হয় জানেন?

এদিকে, ক্রস ভোটের আশঙ্কায় নিউটাউনের একটি হোটেলে রবিবার রাখা হয় বিজেপির ৬৮ জন বিধায়কে। সেখান থেকেই এদিন সকালে বাসে করে তাঁদের বিধানসভায় নিয়ে আসা হয়। দুটি খেপে নিয়ে আসা হয় গেরুয়া শিবিরের বিধায়কদের। আদিবাসী সমাজের প্রতিনিধি হিসেবে দ্রৌপদী মুর্মুকে এবার রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছে NDA, তাই বিজেপি বিধায়কদের দেখা গেল আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক ও বিশেষ উত্তরীয়তে।

রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্য বিধানসভায় বিজেপির তরফে তিনজন পোলিং এজেন্ট থাকবেন। তাঁরা হলেন স্বপন মজুমদার, মনোজ টিজ্ঞা ও সুদীপ মুখোপাধ্যায়।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...