Tuesday, April 7, 2026

রেলপথে ফের যোগাযোগ শুরু রাজ্যের সঙ্গে ত্রিপুরার

Date:

Share post:

রাজ্যের সঙ্গে ত্রিপুরার ফের রেলপথে যোগাযোগ শুরু ৷ বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠেছে ত্রিপুরা। তাই ফের চালু হচ্ছে যাত্রীবাহী রেল পরিষেবা ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো গিয়েছে, লামডিং-বদরপুর সেকশনে যাত্রীবাহী ট্রেনের পরিষেবা ফের শুরু হতে চলেছে ।

বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই বদরপুর সেকশন। এই সব ক্ষতিগ্রস্ত এলাকায় ট্রেন পরিষেবা স্বাভাবিক করার জন্য রেলওয়ে আধিকারিক ও কর্মীরা দিন রাত, ২৪ ঘণ্টা কাজ করছিলেন৷ এর ফলে মণিপুর, ত্রিপুরা, মিজোরাম ও বরাক উপত্যকার একাধিক অঞ্চলে অত্যাবশকীয় পণ্য সামগ্রী পাঠানো সম্ভব হচ্ছে। ইতিমধ্যেই ১২ জুলাই থেকে এই সেকশনে পণ্য পরিবহণের জন্য ট্রেন চালানো সম্ভব হয়েছে। এবার শুরু করা হবে যাত্রীবাহী ট্রেন চলাচল।
যে সব গুরুত্বপূর্ণ ট্রেন যাতায়াত করা শুরু হচ্ছে তা হল, শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এটি আগামী ২২ জুলাই থেকে চলাচল করবে। আগরতলা-শিয়ালদহ এক্সপ্রেস আগামী ২৩ জুলাই থেকে যাত্রা শুরু করবে৷ শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ২৫ জুলাই থেকে যাত্রা শুরু করবে। শিয়ালদহ থেকে শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগামী ২৩ জুলাই থেকে যাত্রা শুরু করবে। এ ছাড়া আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট আগামী ৬ অগাস্ট থেকে। বেঙ্গালুরু-আগরতলা ক্যান্টনমেন্ট আগামী ৯ অগাস্ট থেকে যাত্রা শুরু করবে।
এ ছাড়া ধাপে ধাপে চালু হবে গুয়াহাটি-শিলচর, আগরতলা-দেওঘর, নিউ তিনসুকিয়া-শিলচর, কোয়েম্বাতুর-শিলচর, ফিরোজপুর ক্যান্টনমেন্ট থেকে আগরতলা, আগরতলা-আনন্দ বিহার টার্মিনাল, তিরুঅনন্তপুরম সেন্ট্রাল-শিলচর, শিলচর-নিউ দিল্লি এক্সপ্রেস ৷

 

 

 

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...