Friday, April 10, 2026

চাকরি-আর্থিক প্যাকেজের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ: দেউচা পাঁচামি থেকে সমাবেশে আসেছে ৫টি আদিবাসী নাচের দল

Date:

Share post:

রাজ্যে শিল্পোন্নয়নের জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেউচা পাঁচামিতে (Deucha Panchami) বৃহত্তম কয়লাখনিকে কেন্দ্র করে শিল্প স্থাপনের উদ্যোগ নিয়েছেন তিনি। এতে চেহারা পাল্টে যাবে এলাকার। চাকরির সুযোগ পাবেন বেকার যুবক-যুবতীরা। ইতিমধ্যেই চাকরি-আর্থিক প্যাকেজ মিলেছে। সেই জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে একুশে জুলাইয়ের সমাবেশে আসছে আদিবাসী নাচের দল।

হরিণ শিঙা, দেওয়ানগঞ্জ-সহ বিভিন্ন আদিবাসী এলাকার শিল্পী পানমনি টুডু, মাকু সোরেন, বাহামণি টুডু, বিটি হেমব্রম, লেমদে সোরেন- রাজ্য সরকারের আর্থিক প্যা কেজে খুশি। পরিবারের সদস্যিরা পেয়েছে চাকরি। তাই এবারে একুশে জুলাইয়ের সভায় আসছে তিনি। তাঁরা জানান, আমরা শিল্পী। আমরা পারিশ্রমিকের বিনিময়ে বিভিন্ন সভায় অনুষ্ঠান করি। কিন্তু এবার একটু আলাদা। পারিশ্রমিক নিচ্ছি না। আমরা খুশিতে যাচ্ছি। মুখ্যটমন্ত্রী কথা রেখেছেন। তাই তাঁকে ধন্যবাদ জানাতে আনন্দে অনুষ্ঠান করতে যাচ্ছি।

আদিবাসী সেলের নেতা সুনীল সোরেন (Sunil Soren) বলেন, একুশে জুলাই প্রতিবারই আদিবাসীরা সামিল হন। আদিবাসী নাচ-গান হয়। কিন্তু যেহেতু মুখ্যবমন্ত্রী প্রতিশ্রুতি মতো আকর্ষণীয় প্যাতকেজ দিয়েছেন এবং সবাই উপকৃত। তাই এবার একুশে জুলাইয়ের সভায় যাওয়ার উদ্দীপনা একটু বেশীই।

২৬০ জনের মধ্যের ১৪৯ জন চাকরিতে যোগদান করে প্রশিক্ষণ নিতে চলে গিয়েছেন। মহম্মদ বাজার ব্লকে আপাতত দুটো বাসের ব্যছবস্থা হয়েছে। পাঁচটা নাচের দল আসছে। এক একটি নাচের দলে মহিলা-পুরুষ মিলে দশ বারো জন করে আছেন। সবাই চিরাচরিত আদিবাসী পোশাকে ধামসা মাদল, লাকারা নিয়ে ধর্মতলার সভায় হাজির থাকবেন। তাঁদের মধ্যে কিছু জনকে মঞ্চেও দেখা যেতে পারে।

 

 

 

Related articles

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

নির্বাচনে হার নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা খেলায় বিজেপি। ভোটমুখী বঙ্গে কলকাতা শহর রাজ্যের...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...