Thursday, June 25, 2026

এক দিনের ক্রিকেট থেকে আচমকা অবসর নিলেন বেন স্টোকস !

Date:

Share post:

বেন স্টোকস,হঠাৎই এক দিনের ক্রিকেট থেকে অবসর নিলেন। এক ইনস্টাগ্রাম পোস্টে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক জানিয়ে দিয়েছেন,মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচই তাঁর জীবনের শেষ এক দিনের আন্তর্জাতিক।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত খেলা স্টোকসের আচমকা অবসরে হতবাক গোটা বিশ্ব।বেন স্টোকস লিখেছেন,মঙ্গলবার ডারহামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচে নামতে চলেছেন। তার পর এই ফরম্যাট থেকে তিনি অবসর নেবেন। খুব কঠিন সিদ্ধান্ত।তবে ইংল্যান্ডের সতীর্থদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত মনে রাখবেন। সিদ্ধান্তটা নেওয়া কঠিন হলেও, সতীর্থদের এটা জানিয়ে দিতে চান যে, এই ফরম্যাটে হয়তো এর পর থেকে ১০০ শতাংশ দিতে পারতেন না। ইংল্যান্ডের জার্সিতে কারওর খারাপ খেলার অধিকার নেই।উল্লেখ্য,২০১১ সালের ২৫ অগস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল বেন স্টোকস-এর। এখনও পর্যন্ত ১০৪টি ম্যাচ খেলে ২ হাজার ৯১৯ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ১০২। তিনটি শতরান এবং ২১টি অর্ধশতরান রয়েছে। মঙ্গলবার ১০৫তম এক দিনের ম্যাচ খেলতে নামবেন।তার পরেই অবসর নেবেন বেন স্টোকস।

সম্প্রতি ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজে খুব একটা ভাল ছন্দে ছিলেন না।তিনটি ম্যাচে মোট ৪৮ রান করেছেন।একটিও উইকেট পাননি। বেন স্টোকসকে দেখেই বোঝা যাচ্ছিল তিন ফরম্যাটে খেলার ধকল নিতে পারছেন না।সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টি লিগ,দ্য হানড্রেড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে।আগামী বছর ভারতে এক দিনের বিশ্বকাপে পাওয়া যাবে না গত বিশ্বকাপের নায়ক বেন স্টোকসকেই।

 

 

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...