Tuesday, February 17, 2026

Today market price: আজকের বাজার দর

Date:

Share post:

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের মতোই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। সেই সঙ্গে লেয়ার মুরগি ২৬০ টাকা, দেশী মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়।

অন্যদিকে কাঁচা বাজার ঘুরে দেখা গেছে সবজিও বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাজারে বরবটি ৪০ থেকে ৫০ টাকা কেজি, বেগুন ৪০ টাকা, কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকা, করোলা ৪০ টাকা, পেঁপে ২০ থেকে ৩০ টাকা, পটল, ঢেঁড়স, ঝিঙে প্রতি কেজি ৪০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকা।
আদা ও রসুনেরও দাম কেজি প্রতি কিছুটা বেড়েছে। আদা বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১০০ টাকা কেজি দরে।
বাজার ঘুরে দেখা গেছে, দেড় থেকে ২ কেজি ওজনের কাতলা ৩০০-৩৫০ টাকা; ২ থেকে ৪ কেজি ওজনের কাতলা ৪০০-৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ৬০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০ টাকা, বড় সাইজের বোয়াল ৭০০ টাকা, ছোট সাইজের বোয়াল ৫০০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, ৩ কেজি ওজনের দেশি রুই ৫৫০ টাকা, ছোট রুই ৩০০-৩৫০ টাকা, পাবদা ৫০০ টাকা, ট্যাংরা ৫০০ টাকা, চিতল ৬০০ টাকা, কৈ ২৫০-৩৫০ টাকা, শোল ৫০০ টাকা, দেশি মাগুর ৬৫০ টাকা।
খাসির মাংস – ৮০০ টাকা কেজি।

 

 

spot_img

Related articles

বাদুড়িয়া যুবক খুনে গ্রেফতার BDO-র সঙ্গীও!

বাদুড়িয়ার যুবক খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ উঠেছে, মৃত নাসির আলিকে খুন করে দেহ...

মন্ত্রিসভার বৈঠকে ঐতিহাসিক সিদ্ধান্ত: WBCS-র দ্রুত উন্নতির রাস্তা খুললেন মুখ্যমন্ত্রী

মন্ত্রিসভার (Cabinet) বৈঠকে ঐতিহাসিক সিদ্ধান্ত। ডব্লু বিসিএস (WBCS) আধিকারিকদের পদোন্নতি ও প্রভিশন সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ সংশোধনের কথা ঘোষণা...

বিহারে খোলা জায়গায় মাংস বিক্রি নিষিদ্ধ! স্কন্ধকাটার রাজনীতি বলে বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বিহারে খোলা জায়গায় মাংস বিক্রি নিষিদ্ধ প্রসঙ্গে বিহার সরকারকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনকি বিহারে...

তুঘলকি আচরণ: বিহারে গ্রাহ্য হলেও বাংলায় কেন ফ্যামিলি রেজিস্টার অগ্রাহ্য! প্রশ্ন তুলে কমিশনকে তোপ মমতার

তুঘলকি আচরণ করছে নির্বাচন কমিশন। বিহারে ফ্যামিলি রেজিস্টার গ্রাহ্য হলে বাংলায় নয় কেন? প্রশ্ন তুলে ফের নির্বাচন কমিশনকে...